অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই পর্দায় তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের। একাধিক ভোজপুরি প্রথম সারির তারকাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সাধারণের মাঝে তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের বিলাসবহুল জীবনযাপনের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।
বড়পর্দা দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে ছোটপর্দাতেও তার আধিপত্য নেহাত কম কিছু নয়। দুই জায়গাতেই নিজের রাজত্ব বজায় রেখেছেন তিনি। বিগ বসের ঘরেও দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য, বিগ বসে অংশগ্রহণের পর থেকেই অভিনয়ের জন্য তার পারিশ্রমিক বেড়েছে দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবেও তার চাহিদা বেড়েছে অনেকটাই। বর্তমানে তিনি কয়েক কোটি টাকার মালিক। আপাতত সেই তথ্যই মিডিয়ার পাতায়।
জানা গেছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ২০-২২ লাখ টাকা নিয়ে থাকেন অক্ষরা সিং। পাশাপাশি এখন একটি স্টেজ শোয়ের জন্য ৪-৫ লাখ টাকা নেন অভিনেত্রী। এই মুহূর্তে মিডিয়ার তথ্য অনুযায়ী এই ভোজপুরি অভিনেত্রী ৫০-৬০ কোটি কিংবা তার বেশির মালকিন। উল্লেখ্য, মুম্বাইয়ের মত শহরেও রয়েছে তার কোটি টাকার বিলাসবহুল বাড়ি-গাড়ি। ফর্চুনার, স্করপিওর মতো একাধিক মূল্যবান গাড়িও রয়েছে তার সংগ্রহে। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরেই সেইসমস্ত তথ্য উঠে এসেছে প্রকাশ্যে, যা শুনে চোখ কপালে তারই ভক্তদের একাংশের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…