অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।
সম্প্রতি নিজের আসন্ন ওয়েব সিরিজের সূত্র ধরেই চর্চায় মোনালিসা। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ‘ধাপ্পা’ ওয়েব সিরিজে দেখা মিলবে তার। পাঁচটি গল্পের উপর নির্ভর করে তৈরি হতে চলেছে এই সিরিজটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই নতুন আসন্ন ওয়েব সিরিজের ট্রেলার। উল্লেখ্য, হাঙ্গামা প্লে’তে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। মোনালিসা ছাড়াও মুখ্য ভূমিকায় দেখা মিলবে জয় ভানুশালীর। আসন্ন এই ওয়েব সিরিজে অভিনেত্রীর লুক কেমন হতে চলেছে! সেটাই প্রকাশ্যে এসেছে।
কয়েকদিন আগেই ‘ধাপ্পা’র প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দুটি ছবি শেয়ার করে নিয়েছেন, যেখানে অভিনেত্রীকে গোলাপি রঙের শিফন শাড়ি ও গাঢ় নীল রঙা স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে একটি ছোট মানানসই টিপ পরেছিলেন তিনি। তার ছবিতে ওয়েব সিরিজের নাম ও ওয়েব প্ল্যাটফর্মের লোগো ছিল। অতএব, এই ছবি দেখে আন্দাজ করা গিয়েছে আসন্ন ওয়েব সিরিজে অভিনেত্রীর লুক এমনটাই হতে চলেছে। তার এই ছবি দুটি শেয়ার হতেই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে তার অনুরাগীদের মাঝে। প্রিয় অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরাও। বলাই বাহুল্য, আপাতত তার ভক্তরা রীতিমতো অপেক্ষায় রয়েছেন আসন্ন ওয়েব সিরিজে অভিনেত্রীকে দেখার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…