বিনোদন

১০ বছরের চেহারার আমূল পরিবর্তন হয়েছে ভোজপুরি কুইন রানি চ্যাটার্জীর, আগে ‘বুড়ি’ বলে ট্রোল হতেন অভিনেত্রী

বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি আজকাল বেশ জনপ্রিয়তা পাচ্ছে বিভিন্ন ভোজপুরি তারকারা। এককথায় বলতে গেলে, ভারতের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। বেশ কয়েকজন তারকাদের অভিনয় দক্ষতা ভোজপুরি ইন্ডাস্ট্রিকে যেন নতুনভাবে উজ্জীবিত করে তুলেছে। এই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম একজন হিট অভিনেত্রী হলেন রানি চ্যাটার্জী। মোটামুটি যারা ভোজপুরি সিনেমা দেখেন তারা অবশ্যই এই অভিনেত্রীকে চিনবেন।সাহসী স্টাইল এর জন্য ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী। তিনি ‘মাস্তরাম’ ওয়েব সিরিজে একটি সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অভিনেত্রী রানী চ্যাটার্জী সহঅভিনেতা অংশুমান ঝাঁয়ের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন যা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে সকলেই।

এই অভিনেত্রীর সৌন্দর্যে এখন প্রেমে পরে যান সকলেই। তবে আজ থেকে ১০ বছর আগে অভিনেত্রী এত ফিট ছিলেন না। শেষ কয়েক বছরে অভিনেত্রীর লুকের আমূল পরিবর্তন হয়েছে। মোটা থেকে ফিট হওয়ার জার্নি টা সত্যিই বিস্ময়কর ছিল অভিনেত্রীর জন্য। তবে আপনি জানলে অবাক হবেন যে ঠিক ১০ বছর আগে লোকেরা অভিনেত্রীর বাড়তি ওজন ও স্থূলতার জন্য ব্যাপক ট্রোল করত। সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করে অভিনেত্রী সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন যাতে দীর্ঘ প্যারাগ্রাফ দেখে সমাজের বর্তমান অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি।

অভিনেত্রী রানী চ্যাটার্জী জানান যে তাঁর স্থূলতার জন্য তাঁকে সাধারণ মানুষের কাছ থেকে, বুড়ি, অ্যান্টি ইত্যাদি বিশেষণ শুনতে হত সর্বদাই। ২০১২ বনাম ২০২২ পর্যন্ত, মানুষ আমাকে প্রতিদিন ট্রোল করেছে। তবে আমি দুঃখিত হব না। আমি কীভাবে মন্তব্য করব জানি না। কিন্তু এটা আমাকে মোটেও বিরক্ত করত না। কিন্তু তরুণ প্রজন্মের এমন অধঃপতন সত্যিই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, “আজকের তরুণদের চোখে বুড়োরা কি বেঁচে থাকা বন্ধ করে দেবে নাকি অ্যান্টির বয়স হলেই নিজেদের ঘরে বন্দী করে রাখতে হবে নাকি পৃথিবীর চোখ থেকে দূরে থাকতে হবে। কারো বয়স নিয়ে রসিকতা, কারো স্থূলত্ব নিয়ে রসিকতা যদি শিক্ষার পরিচয় হয়, আমি কম শিক্ষিত এটাই ভালো। আমি বৃদ্ধ, আমি গর্বিত যে আমি বুড়ো হচ্ছি। বুড়ো হয়েই গর্বের সাথে বাঁচবো।”

অভিনেত্রী এমন সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেট দুনিয়াতে। অভিনেত্রী নিজের ২০১২ সালের ছবির সাথে একটি চলতি বছরের ছবির কোলাজ করেছে পোস্ট করেছেন। নেটিজেনরা অভিনেত্রী এমন পোস্ট দেখে কাউকেই ট্রোল না করার শপথ নিয়েছেন। তবে অভিনেত্রী নিজের বর্তমানের স্টাইল স্টেটমেন্ট এবং গ্ল্যামারাস লুক দিয়ে প্রমান করে দিয়েছেন যে ট্রোলকে পাত্তা না দিয়ে নিজের কাজে এগিয়ে যাওয়া উচিত।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026