বিনোদন

Nidhi Jha: বিয়ের পর বদলে গেছে নিধি ঝা-এর লুক, এখন পুরো চেহারা পাল্টে গেছে (PHOTO)

নিধি ঝাঁ ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। পবন সিংয়ের সাথে একটি মিউজিক ভিডিওতে দেখা দেওয়ার পর থেকেই পরিচিতি এসেছিল তার ঝুলিতে। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

অভিনেত্রীর কাজ থেকে শুরু করে বিয়ে সবটাই চর্চিত মিডিয়ার পাতায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম প্রথম সারির অভিনেতা যশ কুমারের সাথে সম্পর্কে জড়ানোর সময় থেকেই চর্চায় অভিনেত্রী। ২০১৯’এ তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে এলেও, কোভিড পরিস্থিতির জন্য ২০২২’এ নিজেদের বিয়ের পর্ব সারেন তারা। বিয়ের পর থেকেই তার মধ্যে এসেছে এক আমূল পরিবর্তন, আর সেই ঝলক খুব স্বাভাবিকভাবেই চোখ এড়ায়নি নেটনাগরিকদের একাংশের। আপাতত, সেই প্রসঙ্গের সূত্র ধরেই কটাক্ষের মুখে অভিনেত্রী।

অভিনেত্রীর কেরিয়ারের শুরুর দিকের ছবিতে নজর রাখলেই বোঝা যাবে আসল পরিবর্তনটা। কারণ বিয়ের পর তার রূপের জৌলুস বেড়েছে অনেকটাই। পাশাপাশি আগের থেকে বৃদ্ধি পেয়েছে ওজনও। আর সেই নিয়েই একাধিক কটাক্ষজনক মন্তব্যও শুনতে হয়েছে নেটনাগরিকদের কাছ থেকে। তবে সেইসমস্ত মন্তব্যকে বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। বলাই বাহুল্য, এই মুহূর্তে তিনি স্বামী যশ কুমারের সাথে চুটিয়ে সংসার করতেই ব্যস্ত রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আগে ও পরের মিলিয়ে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে।

নিধি ঝাঁ জনপ্রিয় ভোজপুরি অভিনেতা যশ কুমারের দ্বিতীয় স্ত্রী। অভিনেতার সাথে বিয়ে হওয়ার পর থেকেই সাধারণের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা আগের থেকে বেড়ে গিয়েছে অনেকটাই। উল্লেখ্য, একাধিক তথ্য অনুযায়ী অঞ্জনা সিং ও যশ কুমারের বিচ্ছেদের জন্য নিধি ঝাঁকেই দায়ী করা হয়। বিচ্ছেদের আগে পর্যন্ত অঞ্জনা সিং ও যশ কুমার ছিলেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জুটি। তাদের পর্দায় একসাথে দেখতে পছন্দ করতেন দর্শকরাও। তবে বিবাহ বিচ্ছেদের পর থেকে সেভাবে আর পর্দায় একসাথে দেখা যায়নি তাদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026