VIDEO: খোলা আকাশের নীচে কাজল রাগওয়ানীর সাথে কেশরী লাল যাদবের দুর্দান্ত নাচ, দেখেই মজেছেন দর্শকরা

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘অ্যাইসে বারা না মার্চিসকে তিলি’র তালে কেশরী লাল যাদবের সাথে খোলা আকাশের নীচে ছবির দৃশ্যেই রোমান্টিক হয়ে নাচতে দেখা গিয়েছে এই ভোজপুরি অভিনেত্রীকে। আর তাদের সেই গদগদ প্রেমের দৃশ্য ভোজপুরি দর্শকদের অধিকাংশই বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। সাম্প্রতিক ভাইরাল হওয়া এই গানের ভিডিওটিতে চোখ রাখলেই পর্দায় তাদের রোমান্সের ঝলক চোখে পড়বে।

‘কেশরী মুভিজ অ্যান্ড মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে একবছর আগে এই জনপ্রিয় অনস্ক্রিন তারকা জুটির এই হিট গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা ৬ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি গেয়েছেন স্বয়ং ছবির অভিনেতা কেশরী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। গানের কথা দিয়েছিলেন শ্যাম দেহাতি। সুর করেছিলেন ওম ঝাঁ। আপাতত কেশরী লাল যাদব ও কাজল রাগওয়ানীর মতো দুই জনপ্রিয় ভোজপুরি তারকা নিজেদের এই হিট গানের সূত্র ধরেই পুনরায় চর্চিত হয়েছেন তাদের ভক্তদের মাঝে।

Devparna Acharya

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026