বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেইসাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।
ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন কাজল রাঘওয়ানি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে কাজল রাঘওয়ানির সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারী লাল যাদব।
মোটামুটি যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির সাথে পরিচিত তারা অবশ্যই খেসারি লাল যাদব কাজল রাঘওয়ানির এই মিউজিক ভিডিও অবশ্যই শুনেছেন। খেসারি লাল যাদব ও কাজল রাঘওয়ানির আলাদাভাবে স্বীকৃতির প্রয়োজন নেই। এই জুটির রোমান্টিক কেমিস্ট্রি পছন্দ হয় সকলেরই। এবার দুই ভোজপুরি তারকা ‘সাইয়া কে মুশকি’ গানে অসাধারন নাচ করছেন। গানের তালে তাদের এক্সপ্রেশন এবং সেইসাথে তাদের মাখোমাখো রোমান্স ব্যাপক পছন্দ হয়েছে দর্শকদের।
এই ভাইরাল গানে কাজল রাঘবনিকে কখনও সাদা স্যুটে, তো আবার কখনও কখনও নীল শাড়িতে। তাকে যে অপরূপ সুন্দরী লাগছিল তা আর আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না। খেসারির সাথে তার নাচের ভিডিও এক কথায় মন জয় করে নিয়েছে সকলের। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গানটির লিরিক্স লিখেছেনপেয়ার লাল যাদব ও আজাদ সিং। গানটি গেয়েছেন খেসারি লাল যাদব ও খুশবু জৈন। গানটিতে সুর দিয়েছেন মধুকর আনন্দ। এক বছর আগে ইউটিউবে এই ভিডিওটি পোস্ট করা হলো এখনও অব্দি এর জনপ্রিয়তা কম কিছু নেই। ইতিমধ্যেই প্রায় ২৫ লাখের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…