Bhojpuri Holi Song: রিতেশ পান্ডের সঙ্গে দারুন মেজাজে হোলি খেললেন মাহি শ্রীবাস্তব, প্রকাশিত হল নতুন গান

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার রিতেশ পান্ডে এবং অভিনেত্রী মাহি শ্রীবাস্তবের একটি নতুন গান সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে হয়ে উঠেছে জনপ্রিয়। তাদের নতুন হোলির গান হোলি মে দিলওয়া দারুন জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়ার জগতে। তাদের ফ্যান এবং অডিয়েন্সদের এই গান বেশ পছন্দ হয়েছে। এই গানটি রীতেশ পান্ডে ভোজপুরি জগতের অন্য একজন জনপ্রিয় সংগীতশিল্পী শিল্পী রাজের সাথে একসাথে গিয়েছেন। এই হোলির গানটি সম্প্রতি ওয়ার্ল্ড রেকর্ড ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

এই গানের ভিডিওতে রীতেশ পান্ডে এবং মাহি শ্রীবাস্তবের অভিনয় দেখে সবাই অত্যন্ত মুগ্ধ। এই গানের ভিডিওতে মূলত জামাইবাবু এবং তার শ্যালিকার আনন্দের কিছু মুহূর্ত দেখানো হয়েছে। রং এবং আবিরে রাঙ্গানো এই গানের ভিডিওতে দেশী ঠুমকা একটা আলাদা মাত্রা যোগ করেছে। এই গানের ভিডিওতে তাদের দুজনের মজা করার মুহূর্তগুলো সকলের বেশ পছন্দ হয়েছে।

এই গানটির প্রযোজক রত্নাকর কুমার বলেছেন, এই সময়ের মধ্যে গানটি প্রকাশ করা অত্যন্ত প্রয়োজন কারণ হোলি আর কয়েকদিন পরেই রয়েছে। আর এই উৎসবে সবাই ভোজপুরি গান শুনতে বেশ পছন্দ করেন। এই কারণেই ভোজপুরি জগতে প্রতিদিন নতুন নতুন গানের ভিডিও আসছে এই হোলিকে কেন্দ্র করে। এই প্রসঙ্গে রিতেশ পান্ডে বলেন, হোলি তার জন্য খুবই পছন্দের একটা উৎসব এবং একই সাথে এই গানটিও তার বেশ পছন্দের গান। এই গানের ভিডিওতে মাহি শ্রীবাস্তব এবং রিতেশ পান্ডে তাদের মনোমুগ্ধকর অভিনয় দিয়ে সকলকে আনন্দিত করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026