সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক জুটির। ভাইরাল হওয়া ভিডিওতে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
ওয়েব মিউজিক নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। প্রায় চারবছর আগে এই চ্যানেল থেকে এই রোমান্টিক ভিডিওটি শেয়ার করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছে পর্দায় পবন সিং অভিমান করেছেন অভিনেত্রীর উপর। আর পর্দাতেই নিজের ভালোবাসার মানুষের রাগ ভাঙাচ্ছেন অভিনেত্রী। তবে শুরুতে শুরুতে পাত্তা না দিলেও শেষে রাগ গলে যায় অভিনেতারও। ‘জাওয়ানি সিকাহার’ গানের সাথে এই দৃশ্যগুলো দেখা যায়। বোঝাই যাচ্ছে, এটি বেশ অনেকদিন আগেকার। তবে পুনরায় এই গানের ভিডিওটি আবারো ভাইরাল হয়েছে। সম্প্রতি এই ভিডিও পুনরায় মন জিতে নিয়েছে ভোজপুরি দর্শকদের। তাদের মধ্যে কেউ কেউ এই জুটিকে আবারো পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সত্যিই তাদের পুনরায় পর্দায় দেখা যাবে কিনা! তা অবশ্য বলা মুশকিল।
উল্লেখ্য, অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি এই পুরনো ভোজপুরি গানের সূত্র ধরেই আবারো চর্চায় অভিনেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…