ভোজপুরি

Bhojpuri Video : ফুলশয্যার খাটে চরম ঘনিষ্ঠ হলেন পবন-মোনালিসা, লুফে দেখেছেন মানুষ

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। পাশাপাশি দেখা মিলেছে অক্ষরা সিংয়েরও। মোনালিসা ও পবন সিং এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। অক্ষরা সিংও ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা আর আলাদাভাবে বলার নয়। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই সাম্প্রতিক এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

মোনালিসা ও অক্ষরা সিং দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় ও হিট ভোজপুরি গান ‘দিয়া গুল কারা’র তালেই পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে ফুলশয্যার খাটেই একে অপরের সাথে পর্দায় মাখো মাখো দৃশ্যেই দেখা দিয়েছিলেন তারা। আর সেই দৃশ্যই আড়াল থেকে দেখছিলেন অক্ষরা সিং। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী, মোনালিসা ও অক্ষরা দুজনের সাথে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে পবন সিংকে। গোটা গানের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে সবটা।

জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকে ৫ বছর আগেই এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলকই পৌঁছে গিয়েছে ১০ কোটির কাছাকাছি মানুষের কাছে। যে গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘পবন রাজা’র। উল্লেখ্য গানটি গেয়েছিলেন খোদ ছবির অভিনেতা-গায়ক পবন সিং। মহিলা কণ্ঠে ছিলেন ইন্দু সোনালী। এই গানের কথা দিয়েছিলেন মনোজ মাতলাবি। গানের সুর দিয়েছিলেন অবনীশ ঝাঁ। আপাতত, নিজেদের ৫ বছর আগেকার এই হিট গানের ভিডিওর সূত্র ধরেই পুনরায় দর্শকমহলের একাংশের মাঝে আবারো চর্চার আলোয় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তিন জনপ্রিয় তারকা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026