Bhojpuri Video: নিরহুয়া-আম্রপালির এই ভোজপুরি গান তাণ্ডব চালিয়েছে ইন্টারনেটে, তাদের রোম্যান্স দেখলে লজ্জায় পরবেন

বিহার এবং আশপাশের রাজ্যে যাঁরা ভোজপুরি সিনেমার ভক্ত, তাঁদের কাছে একটি পুরনো গান যেন নতুন করে প্রাণ ফিরে পেল। ‘মণ্ডপ’ ছবির “জ্বালা লাগে বড় কাঁটা” গানটি আবারও ঝড় তুলেছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায়। প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া এই গান আবারও দর্শকদের মন জয় করে নিচ্ছে।

এই গানে রোমান্সে মজেছেন ভোজপুরি সুপারস্টার দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং জনপ্রিয় অভিনেত্রী আম্রপালি দুবে। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় যে, নতুন কোনো গান বা ছবিতে তাঁরা একসঙ্গে থাকলেই তা ট্রেন্ডিং লিস্টে চলে আসে।

গানটির সুর দিয়েছেন ওম ঝা এবং গেয়েছেন রাকেশ মিশ্র ও অলকা ঝা। গানটির কথা লিখেছেন উমা লাল যাদব। এই তিনজনের যুগলবন্দী গানটিকে সুরেলা এবং আবেগপূর্ণ করে তুলেছে। যদিও গানটি পুরনো, তবুও এটি আবারো ফেসবুক-ইনস্টাগ্রামের রিলস থেকে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই সুপারহিট জুটি বহুবার তাঁদের জাদু দেখিয়েছেন স্ক্রিনে। তাঁদের কেমিস্ট্রিকে ঘিরেই বহু গান, বহু ছবি জনপ্রিয় হয়েছে, এবং “জ্বালা লাগে বড় কাঁটা” তার অন্যতম প্রমাণ। গানটির ভিজ্যুয়াল ও কোরিওগ্রাফি দর্শকদের বেশ পছন্দ হয়েছে বলেই মনে করা হচ্ছে।

Rahit Roy

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026