বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও।
ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ছাড়াও এখন ব্যাপক জনপ্রিয় খেসারি লাল যাদব, পবন সিং প্রমুখরা। তবে নতুন করে ভোজপুরি ইন্ড্রাস্ট্রিতে জায়গা করে নিচ্ছেন নীলকমল সিং।
আজকাল সকলের ঠোঁটে নীলকমল সিংয়ের নাম। তার গানগুলো ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আজ প্রতিটি শিশু নীলকমলের নাম জানে। এবার তাঁর একটি নতুন মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এতে নীলকমলের সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন স্বপ্না চৌহান। ‘মাজা মিলে লাগল বা‘ গানে স্বপ্নার কোমর দুলিয়ে নাচ দেখে অবাক হবেন আপনিও। এই গানের কথা লিখেছেন আশুতোষ তিওয়ারি এবং মিউজিক করেছেন প্রিয়াংশু সিং। ভিডিওটি প্রায় ৫.৩ মিলিয়ন মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।
রাজ্যের রাজনৈতিক মহলে যখন শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ঘিরে তুমুল চর্চা চলছে, ঠিক সেই…
আর মাত্র ৪০ দিন। ফুটবল বিশ্বের নজর এবার উত্তর আমেরিকায়। কারণ, ইতিহাসে প্রথমবার ৪৮টি দল…
অনেকেই ট্রেনের বদলে এবার বাসে করে পুরী যাওয়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য…
দীর্ঘ দেড় দশকের তৃণমূল কংগ্রেস শাসনের অবসানের পর এবার রাজ্যের প্রশাসনিক কাঠামো ঘিরে নতুন করে…
হাতে আর মাত্র কয়েকদিন সময়। তারপরই একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে সরকারি বিমা সুবিধা থেকে…
সোশ্যাল মিডিয়ায় ফের ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার নোট বাতিলের গুজব। ভাইরাল ভিডিয়ো ও একাধিক পোস্টে…