বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া নামটা শুনেছেন। সম্প্রতি প্রকাশ পাওয়া তাঁর একটি গান ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।
কিছুদিন আগেই ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া ওরফে দীনেশ লাল যাদব এবং অভিনেত্রী অঞ্জনা সিং একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। জনপ্রিয় ওই ভোজপুরি গানটির নাম ‘বাণী লাগগালে হো লালী’। এই মিউজিক ভিডিও ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের। তাই তো লাখ লাখ মানুষ এই ভিডিও দেখেছেন। এই ভিডিওতে নিরাহুয়াকে সিদিউজ করেছেন অঞ্জনা সিং। ভিডিওতে দেখা গেছে অঞ্জনা সিং নিরাহুয়ার আশেপাশে বেশ রোমান্টিক ভঙ্গিতে নাচ করেছেন। তারকা জুটির এমন দুষ্টুমিষ্টি রোমান্স ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের।
জানিয়ে রাখি, গানটি কল্পনা এবং দিনেশ লাল যাদব গেয়েছেন। যদিও এই গানের লিরিক্স লিখেছেন শশী রঞ্জন দ্বিবেদী এবং সঙ্গীত দিয়েছেন ওম ঝা। ‘বাণী লাগালে হতে লালি’ গানটি আপলোড করেছে নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড নামের একটি ইউটিউব চ্যানেল। গানটি এখন পর্যন্ত ৫ লাখের বেশি ভিউ পেয়েছে। একই সঙ্গে গানটি এখন পর্যন্ত অনেক লাইক পেয়েছে। পাশাপাশি নেটিজেনরা কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে ভিডিওতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…