সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে আম্রপালি দুবে ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে খোলা আকাশের নীচে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
আম্রপালি দুবে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘চুম্মা সে দিহালা উড়যা’ গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে খোলা আকাশের নীচে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছেন অভিনেত্রী। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের কাছে।
‘ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডস্ ভোজপুরি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ২ বছর আগে। ইতিমধ্যেই ৯ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। পছন্দ করেছেন লাখো মানুষ। ভিডিওতে দীনেশ লাল যাদবকে জিন্স ও টি-শার্টে দেখা গিয়েছে। অন্যদিকে অভিনেত্রীকে অর্থাৎ আম্রপালি দুবেকে মেরুন শর্ট ড্রেসে দেখা গিয়েছে। উল্লেখ্য, ভাইরাল হওয়া গানটি দীনেশ লাল যাদব নিজেই গেয়েছিলেন, তার সাথে গেয়েছেন প্রিয়াঙ্কা সিং। জনপ্রিয় ভোজপুরি ছবি’জয় ভীরু’ ছবির গান এটি। এই গানের কথা দিয়েছেন আজাদ সিং। সুর দিয়েছেন ধনঞ্জয় মিশ্র। আপাতত বলাই বাহুল্য, নিজেদের এই গানের ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই ভোজপুরি জনপ্রিয় তারকা জুটি।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…