সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অক্ষরা সিং ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে হাজারে কথা বলছে।
অক্ষরা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘পেয়ার কে সিনেমা’ এই গানের তালেই পর্দায় অক্ষরার সাথে খোলা ছাদে খাটিয়ার উপরেই অনক্যামেরা চূড়ান্ত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে অভিনেতাকে। ঝলকে একেবারে ক্যাজুয়াল পোশাকেই ছিলেন তারা। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যেই দেখা মিলেছে তাদের, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। আবারো রইল সেই ভিডিওই, দেখে নিন।
‘পিবিআর মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকেই ৬ সপ্তাহ আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ১৫ হাজারের কাছাকাছি মানুষের কাছে। উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন সত্যা সাবারকার। এই গানে কন্ঠ দিয়েছিলেন ছবির অভিনেতা স্বয়ং দীনেশ লাল যাদব ও স্বাতি শর্মা। সুর দিয়েছিলেন মধুকর আনন্দ। সম্প্রতি এই জনপ্রিয় ভোজপুরি গানের ভিডিওটির সূত্র ধরেই এই মুহূর্তে নেটমাধ্যমের পাতায় আবারো চর্চায় এই অনস্ক্রিন হিট ভোজপুরি তারকা জুটি। যাদের পুনরায় একসাথে দেখে খুশি ভক্তরাও।
কলকাতা শহরের বুকে হাজার হাজার মানুষের মাথার ওপর থেকে আপাতত সরে গেল উচ্ছেদের খাঁড়া। ব্রেস…
কয়েকদিনের কালবৈশাখী ও বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছিল গরম থেকে। তবে ফের বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি।…
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দেশের একাধিক রাজ্যে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির মাঝেই সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর…
লাগামছাড়া দামে আরও এক ধাপ উর্ধ্বগতি। ফের একবার সোনা ও রুপোর দামে বড়সড় বৃদ্ধি দেখা…
ক্ষমতায় এসেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চমক দিচ্ছে নতুন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে…