সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও পবন সিংকে দেখা গিয়েছে। পাশাপাশি দেখা মিলেছে অক্ষরা সিংয়েরও। মোনালিসা ও পবন সিং এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। অক্ষরা সিংও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
মোনালিসা ও অক্ষরা সিং দুজনেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুন্দরী অভিনেত্রী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি গান ‘দিয়া গুল কারে’এর তালে পবন সিংয়ের সাথে মোনালিসাকে রোমান্স করতে দেখা গিয়েছে। ঘরের মধ্যে ফুলশয্যার খাটে একে অপরের সাথে মাখো মাখো দৃশ্যেই দেখা দিয়েছিলেন তারা। আর সেই দৃশ্যই আড়াল থেকে দেখছিলেন খোদ অক্ষরা সিং। ভাইরাল হওয়া গানের দৃশ্য অনুযায়ী, মোনালিসা ও অক্ষরা দুজনের সাথে চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছে পবন সিংকে। গোটা গানের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে সবটা।
জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকে ৫ বছর আগে এই ভোজপুরি গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৭৫ লাখের কাছাকাছি মানুষের কাছে। যে গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘পবন রাজা’র গান। উল্লেখ্য গানটি গেয়েছেন খোদ পবন সিং ও ইন্দু সোনালী। গানের কথা দিয়েছেন মনোজ মাতলাবি। গানের সুর দিয়েছেন অবনীশ ঝাঁ। আপাতত, নিজেদের ৫ বছর আগেকার এই হিট গানের ভিডিওর সূত্র ধরেই পুনরায় চর্চার আলোয় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই তিন তারকা।
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…
রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার আলোচনায় এসেছে যুবশক্তি ভরসা কার্ড।…
রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…