বিনোদন

Viral Video: অনন্ত-রাধিকার বিয়েতে জাদু দেখালেন ভোজপুরি সুপারস্টার পবন সিং, ‘ললিপপ’ গানে আলোড়ন সৃষ্টি করলেন অভিনেতা

গত ১২ই মার্চ অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের সবচেয়ে বড় বিবাহ অনুষ্ঠান। ধনুকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির এই বিবাহ অনুষ্ঠান ছিল বছরের সেরা বৃহৎ বিবাহ অনুষ্ঠান। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে কিউট রাধিকার সাথে সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি। তারকা সেলিব্রেটিতে পরিপূর্ণ ছিল অনন্ত-রাধিকার বিবাহ আসর। হলিউড, বলিউড, তেলেগু কিংবা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি, উপস্থিত ছিলেন রঙিন আলোর পর্দার জগতে সকল তারকা অভিনেতা-অভিনেত্রীরা। এমনকি, জন সিনাকেও যোগ দিতে দেখা গেছে অনন্ত-রাধিকার বিবাহ অনুষ্ঠানে।

অনন্ত-রাধিকার বিয়েতে তারকার মেলা

এক কথায় মুম্বাইয়ে অনন্ত-রাধিকার বিবাহ আসর ছিল সেলিব্রেটিতে ভরপুর। বিশাল এই বিবাহ অনুষ্ঠানের বিভিন্ন স্থিরচিত্র এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বলিউড হোক কিংবা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি, সকল অভিনেতাদেরকে পারফরম্যান্স করতে দেখা গেছে অনন্তের বিবাহ অনুষ্ঠানে। যার ভিডিও ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন সোশ্যাল মিডিয়া প্রেমীরা। তবে অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানে নজর কেড়েছেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতারা। রবি কিষাণ থেকে শুরু করে খেখারি লাল যাদব, পবন সিং সবাই পার্টিতে অংশ নেন। যাদের পারফরম্যান্স বেশ পছন্দ করেছেন অনন্তর বিয়েতে অংশ নেয়া অতিথিরা।

পবন সিংয়ের দুর্দান্ত পারফরমেন্স

তবে পার্টিতে নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে ভাইরাল হয়েছেন ভোজপুরি তারকা পবন সিং। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই সুপারস্টার পবন সিংয়ের “ললিপপ” গানটি উপভোগ করেছেন। এবার সেই গানে অনন্ত আম্বানির বিয়েতে নেচে মুগ্ধ করলেন পবন সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, “ললিপপ” গানের উপস্থিত অতিথিরা জমিয়ে ডান্স করছেন। সাথে পরিবারের সকলের সাথে সেলিব্রেশন করছেন অভিনেতা পবন সিং। ভাইরাল এই ভিডিওটি ইতি মধ্যে ৮০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছে। দেখুন অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠানের সেরা মুহূর্ত-

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026