Bhojpuri Song: পবন সিংয়ের সাথে ঘনিষ্ঠ নুপুর উপাধ্যায়, ভিডিও দেখা মাত্রই ভাইরাল ইন্টারনেটে

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে নুপুর উপাধ্যায় ও পবন সিংকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমেই এই গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

নুপুর উপাধ্যায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি পবন সিংয়ের সাথে তার একটি রোমান্টিক গানের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যার সূত্র ধরেই ভক্তদের মাঝে আপাতত চর্চায় অভিনেত্রী। জনপ্রিয় হিট ভোজপুরি গান ‘লাগেলু হুনারি মুনারি’র সাথেই পর্দায় পবন সিংয়ের সাথে দেখা মিলেছে তার। ছবির গানের দৃশ্যে একেবারে গদগদ ভাবে প্রেম করতে দেখা গিয়েছে তাদের। আর পর্দায় তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। সকলের জন্য রইল সেই ভিডিওটি।

জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ থেকে ৩ বছর আগে এই হিট ভোজপুরি তারকা জুটির এই জনপ্রিয় গানের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে এই গানের ভিডিওটি তিন কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। নিজেদের প্রিয় জুটিকে পুনরায় একসাথে রোমান্স করতে দেখে খুশি ভক্তরাও। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ওয়ান্টেড’এর। ছবিতে স্বয়ং পবন সিং ও নুপুর উপাধ্যায়ই গেয়েছিলেন এই গানটি। গানের কথা দিয়েছিলেন অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন ছোট বাবা বাশি। এই মুহূর্তে পুনরায় ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে আবারো ভাইরাল হয়েছে ‘ওয়ান্টেড’ ছবির এই গানটি। আর তা ভাইরাল হওয়ার সাথে সাথেই আবারো একাংশের মাঝে চর্চার আলোয় পবন সিং ও নুপুর উপাধ্যায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026