ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন খেসারি লাল যাদব। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে ভোজপুরি তারকা খেসারি লাল যাদবের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ভোজপুরি অন-স্ক্রিন দম্পতি খেসারি লাল যাদব এবং হটশট কাজল রাঘওয়ানির ‘কুছ তা লাগাব রাহে পিছলা জনম কে’ গান তাদের ফিল্ম ‘ lবাঘি’ থেকে ইউটিউবে ভাইরাল হচ্ছে। রোমান্টিক এবং আকর্ষণীয় এই নাচে দুই তারকার মধ্যে অসাধারণ রসায়ন ফুটে উঠেছে। সুপারস্টার খেসারি লাল যাদব এবং কাজল রাঘওয়ানির অসাধারণ জুটি ইন্টারনেটে ঝড় তুলেছে। এই ভিডিও ইন্টারনেট দুনিয়াতে আসতেই রেকর্ড ভিউ অর্জন করেছে।
আপনাদের জানিয়ে রাখি, ওয়ার্ল্ডওয়াইড রেকর্ড ভোজপুরি ইউটিউব চ্যানেলে মাত্র ৭ ঘন্টা আগে প্রকাশ করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ্যেই এই গানটি এখন পর্যন্ত ৬ লাখের বেশি বার দেখা হয়েছে। এই ভিডিও প্রচুর মানুষ লাইক করেছেন ও কমেন্ট করে তারকা জুটির ব্যাপক প্রশংসা করেছেন। তবে বর্তমানে খেসারিলাল ‘বাপ জি’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর এটিই খেসারিলাল যাদবের প্রথম ছবি। এই নিয়েও ব্যাপক উত্তেজনা রয়েছে দর্শকদের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…