বিনোদন

Viral Video: রোমান্সে ভরপুর আম্রপালি ও নিরাহুয়ার এই নাচের ভিডিও, ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আম্রপালি দুবে ও নিরাহুয়ার জুটি

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে নিরাহুয়া আম্রপালির একটি নাচের ভিডিও। এই মিউজিক ভিডিওর নাম, ‘জাদ কে জুগাদ কাকে জা’। এতে এই তারকা জুটি ব্যাপক লাস্যময়ী কায়দায় নাচ করেছেন। আম্রপালি দুবে এবং দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়াকে একে অপরের কোলে হারিয়ে যেতে দেখা যাচ্ছে। দুজনের স্টাইলও সবাইকে পাগল করে দিচ্ছে। কখনও নিরহুয়াকে আম্রপালি দুবেকে চুমু খেতে দেখা যায় আবার কখনও তার সঙ্গে নাচতে দেখা যায়। তাদের কেমিস্ট্রি দেখে রাতের ঘুম হারাম হতে পারে আপনারও। এই নাচের ভিডিওটি ‘আশিক আওয়ারা‘ সিনেমার। এতে গান গেয়েছেন ইন্দু সোনালী ও রজনীশ। এই গানটি এখনও পর্যন্ত ৬২ মিলিয়ন মানুষ ইউটিউবে দেখেছেন। ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Nirajana Nag

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026