ভাইরাল & ভিডিও

‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বদ্যাকার ফের বিয়ে করলেন, দেখুন কেমন সেলিব্রেট করলেন ভিডিওতে

ভুবন বাদ্যকর বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। কুড়ালজুড়ি গ্রামে থাকেন তিনি। আগে গ্রামে গ্রামে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করতেন বাদামবাবু। ক্রেতাদের আকর্ষণ করার জন্য গানও বেঁধেছিলেন তিনি। পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের এই গানের জন্য এক বিপুল পরিচিতি অর্জন করেন বীরভূমের ভুবন বাদ্যকর। তবে বর্তমানে অবস্থা ফিরেছে তার। মাটির ছাউনি দেওয়া বাড়ি ছেড়ে পাকা বাড়িতে উঠেছেন তিনি।

বেশ কিছু মাস আগে ভুবনবাবু একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। হাসপাতালেও ছিলেন বেশ কিছুদিন। তবে তারপরে সেই গাড়ি বিক্রি করে দেন। সম্প্রতি একটি গেম রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’তে দেখা যাচ্ছিল তাদের। সেখান থেকেও তারা আরও পরিচিতি পেয়েছেন মানুষের মাঝে। আগের থেকে তাদের অবস্থা ফিরেছে অনেকটাই। সোশ্যাল মিডিয়াতেও তাদের জনপ্রিয়তা কিছু কম নেই। এদিক-ওদিক ছোটখাটো অনুষ্ঠানেও এখন গান গাইতে দেখা যায় তাকে। বানান মিউজিক ভিডিও। সম্প্রতি তেমনই একটি মিউজিক ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি।

সম্প্রতি টাইমস্ মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে ভুবন বাদ্যকরের নতুন গানের মিউজিক ভিডিও। এটি পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমজিৎ গাঙ্গুলী। ভিডিওতে গান গাইতে দেখা গিয়েছে ভুবনবাবু ও কেশব দে’কে। পাশাপাশি ভিডিওতে অভিনেত্রী পায়েল মুখার্জ্জী ও ভুবনবাবুর স্ত্রী আদুরীর দেখা মিলেছে। ভিডিওতে নিজের স্ত্রীর সাথেই মালা বদল করতে দেখা যাবে বাদামবাবুকে।

উল্লেখ্য, এই মিউজিক ভিডিওতে যে গানটি শোনা যাবে সেটির নাম ‘হবে না কি বউ’। এই ভিডিওটি মুক্তি পাওয়ার পর থেকেই তা রীতিমতো ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। এই গান শুনে বহু ইতিবাচক প্রতিক্রিয়ায় এসেছে ইতিমধ্যেই, ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সবটা স্পষ্ট হবে। বহু মানুষ যে ভুবনবাবুর পরিশ্রমের প্রশংসা করেছেন, তা বলাই বাহুল্য।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026