ভূমি পেডনেকরের মিষ্টি হাসিতে মুগ্ধ নেটপাড়া, ছবি দেখেই প্রশংসায় ভক্তরা

ভূমি পেডনেকার বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই অভিনেত্রী নজর কেড়েছেন দর্শকদের। বড়পর্দায় তার উপস্থিতি উপভোগ করেন দর্শকরাও। ‘দাম লাগাকে হাইসা’ ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এই ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। বক্সঅফিসে এই ছবি যথেষ্ট প্রভাব ফেলেছিল। দর্শকমহলেও জনপ্রিয়তা পেয়েছিল এই ছবি। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। ‘টয়লেট’, ‘পাতি পত্নি অর ও’, ‘বালা’, ‘বাধাই দো’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজের ফটোশুটের একাধিক ছবি শেয়ার করেন তিনি। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা যায় ভূমি পেডনেকারকে। সম্প্রতি আরো একটি ফটোশুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, যা দেখে রীতিমত মুগ্ধ তার ভক্তরা। ছবিতে তার হাসি মন কেড়েছে সকলের। নেটমাধ্যমে তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। সোশ্যাল দুনিয়ার পাশাপাশি বাস্তবেও তার ভক্ত অগণিত। বর্তমানে বলিউডের মহাসমুদ্রে নিজের একটা আলাদা এবং পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রী নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমের পাতায়। ছবিতে হালকা গোলাপি রঙের ডিপনেক স্লিভলেস গাউনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাথে পরেছিলেন মানানসই নেকলেস। আঙুলে ছিল আংটি। হালকা মেকাপে আলগা খোঁপা বেঁধেছিলেন তিনি। ছবিতে তার হাসি ছিল নজরকাড়া। উল্লেখ্য, শেষ ‘বাধাই দো’ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা মিলেছে অভিনেত্রীর। ছবিটি দর্শকমহলের পাশাপাশি বক্সঅফিসেও বেশ সফলতা পেয়েছে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026