খেলা

৩২-এ সমাপ্তি ভারতীয় এই ক্রিকেটারের ক্যারিয়ার, আর সুযোগ দিতে নারাজ দল নির্বাচকরা

টিম ইন্ডিয়ার তারকা অধিনায়ক রোহিত শর্মা সবসময়ই খেলোয়াড়দের সুযোগ দেওয়ার জন্য পরিচিত। তার নেতৃত্বে একাধিক তরুণ ক্রিকেটারের অভিষেক ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে। এমনকি বর্তমানে তার অধিনায়কত্বে দল দুর্দান্ত ফর্মে চলছে। তবে এতকিছুর মধ্যেও ৩২ বছর বয়সী ভুবনেশ্বর কুমারের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে দাড়িয়েছে। বলতে গেলে ক্রিকেটের তিন ফরমেটেই নিজের জায়গা হারিয়েছেন ভুবনেশ্বর কুমার। আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রত্যাবর্তন রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তাকে বসানো হয়েছিল ভারতীয় দল থেকে। বলতে গেলে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় বোঝা হয়ে উঠেছিলেন তিনি। তার বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা মারমুখী রান তুলছে। তার ধারাবাহিকতা কমে এসে ইকোনমি রেট অনেকটাই বেড়ে গেছে। যেটি টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। বল হাতে এখন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ ব্যয়বহুল বোলারের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন ভুবনেশ্বর কুমার।

আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার কে আর একটিও সুযোগ দিতে নারাজ ভারতীয় দল নির্বাচকরা। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমার এর জুড়ি মেলা ভার। তার ইনসুয়িং বল খেলা কারো পক্ষে সহজ নয়। ভুবনেশ্বর কুমার দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার টেস্ট দলের বাইরে রয়েছেন। তার স্থানে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের দিকে সুদৃষ্টি পড়েছে এখন দল নির্বাচকদের। আর কেনই বা করবে না? একের পর এক সিরিজে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন ভারতের এই অলরাউন্ডার। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রীতিমত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন শার্দুল। যেখানে ব্যাট হাতে ভুবনেশ্বর কুমার পুরোপুরি ব্যর্থ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026