ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তারপরেই চিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবে না চিন৷ বেজিং বেআইনি পথে চললে তাঁর প্রশাসনও যে কড়া মনোভাবই নেবে, তা স্পষ্ট করে দিলেন বাইডেন৷
চিনের বিরুদ্ধে আগাগোড়াই কঠোর মনোভাব পোষণ করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই একই পথে হাটতে চলেছেন বাইডেন।
এ প্রসঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘চিনকে শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়৷ কিন্তু চিনকে বুঝিয়ে দিতে হবে যে তাদের নিয়মের মধ্যে থেকেই সবকিছু করতে হবে৷ বিষয়টা খুবই সহজ৷’ পরবর্তী সময়ে চিন ও আমেরিকার সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…