নিউজ

১০০ দিনের মধ্যে ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন, আশার বাণী শোনালেন বাইডেন

ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতাই কার্যত গদিচ্যুত করেছে তাঁকে। তাঁর জায়গায় নতুন বছরে প্রথম মাসেই হোয়াইট হাউসের মসনদে বসতে চলেছেন জো বাইডেন। আর যে ইস্যুকে কেন্দ্র করে মূলত হারের মুখ দেখতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সেই ইস্যুকেই হাতিয়ার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চান আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যেই ১০ কোটি আমেরিকাবাসীর কাছে পৌঁছে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। স্বভাবতঃই বাইডেনের এই ঘোষণায় আশ্বস্ত হয়েছে গোটা আমেরিকা।

বাইডেন এই প্রসঙ্গে বলেছেন, ‘আমার প্রথম ১০০ দিনে করোনা ভাইরাস শেষ হবে না। তাই তা প্রতিজ্ঞা করাও সম্ভব না। এটি ঠিক করতে সময় লাগবে। তবে আমি নিশ্চিত যে ১০০ দিনের মধ্যে আমরা এই রোগের গতিপথ পরিবর্তন করতে পারব৷ রোগটির প্রাদুর্ভাব কমে যাবে এবং আমেরিকানদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে বলে আমি আশাবাদী।’ এভাবেই আমেরিকাবাসীর মনে আশার আলো জাগালেন বাইডেন।

এর পাশাপাশি তিনি আরও ১০০ দিন সকলকে মাস্ক পরে দৈনন্দিন জীবন কাটানোর জন্য পরামর্শ দিয়েছেন। ছোট শিশুদের স্কুলে ফেরানো তাঁর অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন বাইডেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব, সুস্থ পরিবেশে শিশুদের স্কুলমুখী করে তোলার জন্য তিনি কাজ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। এমনটাও বলেছেন যে, সকলে যেন তাঁর পাশে থাকে, তাহলেই তাঁর পক্ষে কাজ করা সহজ হবে। বাইডেনের এমন কথার কারণে স্বস্তি পেয়েছে আমেরিকা, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026