শিয়ালদহ, দমদম ও বিধাননগর স্টেশনের যাত্রীদের জন্য আবারো সুখবর। আজ থেকে ১,২,৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কোচের EMU লোকাল ট্রেন চালু শুরু হয়েছে। এর ফলে শিয়ালদহ থেকে বারাসাত, বারাকপুর, শান্তিপুর, নৈহাটি, শ্যামনগর, বনগাঁও, ডানকুনি, সোদপুর, খড়দহ সহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
পূর্ব রেলের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই এই নতুন ট্রেন চালু করা সম্ভব হয়েছে। পূর্বে এই প্ল্যাটফর্মগুলোতে প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য ১২ কোচের ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। যাত্রীদের চাপ কমাতে এবং তাদের সুবিধার্থে পূর্ব রেল ১,৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ করে।
প্রতি ট্রেনে ১০০০ জন অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে। বিধাননগর ও দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে ও নামতে আরও সুবিধা হবে। ৯ কোচের ট্রেনের তুলনায় ২৫% বেশি সিট থাকবে। যাত্রীরা এই নতুন ট্রেন চালু হওয়ায় খুবই খুশি। তাদের মতে, এতে তাদের যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে গেলে সেখান থেকেও ১২ কোচের লোকাল ট্রেন চালু করা সম্ভব হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…