বিনোদন

বিদ্যার শাড়ি ফ্যাশনে নয়া চমক! একলা চলার বার্তা অভিনেত্রীর

বিদ্যা মানে এখন বলিউডে এক ভিন্ন ঘরানার ছবি হয়ে উঠেছে। তাঁর প্রতিটি লুক থেকে পর্দায় চরিত্রের যথাযথ উপস্থাপনা, এক কথায় বলতে গেলে বিদ্যাই তাঁর ছবির নতুন পরিচয়। তবে বিদ্যার কেরিয়ারের শুরুটা এতটা সহজ ছিল না। শুরুতেই বিদ্যা একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু নিজের অজান্তেই তা চলে গিয়েছিল অন্যদের হাতে। এরপরই পেয়েছিলেন পরিণীতা ছবির প্রস্তাব। আর এই একটা ছবি অভিনেত্রীর ভাগ্য খুলে দেয়। একটা সুযোগই বিদ্যার জন্য ছিল যথেষ্ট। প্রথম বিগ প্রজেক্ট অভিনয় গুণে তাক লাগিয়েছিলেন সকলকে। 
এরপর কাহানি, ডার্টি পিকচার, তুমারি সুলু, মিশন মঙ্গল প্রতিটি সিনেমায় অভিনেত্রী নিজের আলাদা অভিনয়ের ছাপ রেখে ফেলেছেন। দিন দিন নতুন নতুন চরিত্রে এক্সপেরিমেন্ট করে চলেছেন বিদ্যা। গত বছর শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবছর শেরনি হয়ে দর্শকের মন জয় করে নিচ্ছেনও।

অভিনয়ের পাশাপাশি নিজের মিষ্টি হাসিতেই বহু অনুরাগীদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন বিদ্যা। নতুন নতুন স্টাইল সেগমেন্টে বলিউড ফ্যাশানে শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বিভিন্ন লুকে নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ধরা দেন বিদ্যা বালন । তবে তাঁর সমস্ত ফ্যাশন শাড়িকে ঘিরেই। শাড়িতেই নারী তা এক্কেবারে প্রযোজ্য বিদ্যার ক্ষেত্রে। ফের নেট দুনিয়ায় নিজের শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন। তবে শাড়ি এক্কেবারে অন্য রকমের শাড়ি।

একনজরে দেখে নেওয়া যাক। বিদ্যা পড়েছেন, খয়েরি রঙের শাড়ির মধ্যে কালো পাড় সাথে কালো ব্লাউজ দিয়ে। সঙ্গে কানে ছোট্ট কালো রঙা অক্সিডাইজ দুল, ছোট্ট টিপ আর চোখে হালকা কাজল। শাড়ির উপরে খয়েরি রঙ দিয়েই রোমান হরফে লেখা বাংলা বিখ্যাত গানের লাইন। সেই শাড়ির পাড়েই লেখা রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমোঘ সৃষ্টি। যা বহু মানুষের জীবনে চলার এক মন্ত্র। কবিগুরু রবীন্দ্রনাথের কলমে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’। কবিগুরুর লেখা এই লাইন এ বার উঠে এল খোদ বলিউডের ফ্যাশনের খাতায়। এই ছবির ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ”কে কে মিল খুঁজে পাচ্ছেন?” আর এই সাজ নেটিজেনদের মনে বেশ ধরেছে। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026