নিউজ

লকডাউনে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড়সড় ঘোষণা

লকডাউন জারি আছে পুরো দেশে। এই অবস্থায় প্রয়োজনীয় সামগ্রী মজুত করতে দেশের মানুষের মধ্যে ধুম পড়ে গিয়েছে। এরমধ্যে আছে গ্যাস সিলিন্ডারও। লকডাউন জারি হওয়ার পর থেকেই গ্যাস সিলিন্ডারের বিক্রি আচমকাই বেড়ে যায়। এই অবস্থায় তাদের সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করলো দেশের তিনটি বড় এলপিজি গ্যাস সরবরাহকারী সংস্থা। তেল সংস্থা গুলির আশ্বাস তাদের সমস্ত প্ল্যান্টই ঠিকঠাক কাজ করছে, তাই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই।

তেল সংস্থা গুলির তরফে জানানো হয়েছে, গ্যাস বুকিং করার ২-৩ দিনের মধ্যেই সিলিন্ডার সরবরাহ করা হবে। এই নিয়ে গ্রাহকদের আতঙ্কিত এ হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থা গুলি। ইন্ডেন, এইচপি, ভারত পেট্রোলিয়াম জানিয়েছে তাদের সবকটি বটলিং প্ল্যান্টই ঠিকভাবে কাজ করছে। গ্যাস বুকিং করার পর যথা সময়েই তা সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি সংস্থা গুলির সাথে বৈঠক করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে সমস্ত পরিস্থিতি ক্ষতিয়ে দেখেন তিনি।

রাজ্যে ইন্ডেনের সিজিএম অভিজিৎ দে জানিয়েছেন, ‘রাজ্যে ইন্ডেনের ছটি বটলিং প্ল্যান্ট আছে, সবকটিতেই পুরোদমে কাজ চলছে। যারা গ্যাস বুকিং করবেন তারা সময়েই সিলিন্ডার পাবেন।’ অভিজিৎ বাবু গ্রাহকদের গ্যাস নেওয়ার সময় বা বুকিংয়ের সময় ডিজিটাল লেনদেন করার অনুরোধ জানিয়েছেন। ইন্ডেনের তরফে এদিন একটি টুইট করা হয়। সেখানে তাদের গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছে। ইন্ডেনের তরফে আরও জানানো হয়েছে যাদের গ্যাস কানেকশন নেই তাদের ৫ কিলোর এফটিএল দেওয়া হবে। যেকোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই ক্রেতারা এই এফটিএল গুলো কিনতে পারবেন বলে জানিয়েছে ইন্ডেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026