সামনেই ঈদ, আর তার আগেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। রাজ্য সরকার ঘোষণা করল মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেন ৩% ডিএ বৃদ্ধির কথা। এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। কবে থেকে কার্যকর হবে এই নতুন হারে ভাতা? চলুন জেনে নিই বিস্তারিত।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘোষণা করেছেন, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ৩% মহার্ঘ ভাতা (DA) পাবেন। এর ফলে রাজ্যের কর্মচারীদের বর্তমান ৩০% ডিএ বেড়ে হবে ৩৩%। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বছরে প্রায় ৩০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ধীরে ধীরে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মচারীদের ডিএ-র পার্থক্য কমিয়ে আনতে চাই।” সরকারী কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ডিএ বৃদ্ধির, যা এবার পূরণ হতে চলেছে।
ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ডিএ বৃদ্ধির খবরে খুশির আমেজ। দীর্ঘদিন ধরেই তারা এই বৃদ্ধির অপেক্ষায় ছিলেন, অবশেষে তাদের প্রত্যাশা পূরণ হলো।
এর আগে, ত্রিপুরার অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং রায় বিধানসভায় ৩২,৪২৩.৪৪ কোটি টাকার বাজেট পেশ করেন। ১ এপ্রিল পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, যেখানে উন্নয়ন পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আশা করা হচ্ছে, এই অধিবেশন থেকে রাজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…