নিউজ

‘সমস্যায় রয়েছেন কৃষকরা, কৃষকদের জন্য বড় ঘোষণা’ মন্ত্রীসভার প্রথম বৈঠকে বললেন উদ্ভব

অরূপ মাহাত: শিবাজী পার্কে শপথ গ্রহন শেষে মন্ত্রীসভার বৈঠকে বসেছিলেন জোট সরকারের মন্ত্রীরা। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মহারাষ্ট্র বিকাশ আগাড়ীর মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। সেখানেই তিনি কৃষকদের স্বার্থে কাজ করার কথা জানান।

এদিন তিনি বলেন, ‘মহারাষ্ট্রে সবচেয়ে বেশী সমস্যায় রয়েছেন কৃষকরা। তাদের জন্য কিছু পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।’ দু একদিনের মধ্যে সেই কর্মসূচির ঘোষণা করা হবে বলে তিনি জানান, ‘সরকার এমন কিছু পদক্ষেপ নিতে চলেছে যাতে কৃষকরা অবশ্যই খুশি হবেন।’

শুধু তাই নয়, ভূমিপুত্রদের জন্যও এদিন সুখবর শোনার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। জানান, ‘চাকরি ক্ষেত্রে ভূমিপুত্রদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নতুন সরকার কৃষক সমস্যা সমাধান ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে জোর দেবে বলে জানান তিনি।

তবে শুভেচ্ছা জানিয়েও নতুন সরকারের প্রতি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। উত্তর মুম্বাইয়ের বিজেপি সাংসদ পুনম মহাজন বলেন, ‘তিন পায়ের উপর নির্ভর করে এই সরকার কতদিন চলবে সেটাই দেখার।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026