নিউজ

BIG NEWS: গান্ধীজয়ন্তীতে বিরাট বড় ঘোষণা প্রধানমন্ত্রীর!

ক্ষমতায় এসেই দেশের স্বচ্ছতা ফিরিয়ে আনতে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন তিনি। তখনও এই সূচনার জন্য বেছে নিয়েছিলেন গান্ধীজীর জন্মদিনকেই। এবারও গান্ধীজীর ১৫০ তম জন্মদিনে বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল, বুধবার গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে ভাষণ দিতে গিয়ে ভারতকে ‘প্রকাশ্য মলত্যাগ মুক্ত’ দেশ হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এই উদ্দেশ্যে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল দেশের নাগরিকদের বিশেষত গ্রামীণ এলাকার মানুষের খোলা জায়গায় শৌচকার্য আটকানো। এই উদ্দেশ্যে বিশেষ প্রকলের মাধ্যমে নাগরিকদের শৌচাগার বানিয়ে দেওয়ার ব্যবস্থা করে ভারত সরকার। আজ ৫ বছর পর ২০১৯ সালের গান্ধীজয়ন্তীতে ভারতকে ‘প্রকাশ্যে মলত্যাগ মুক্ত’ দেশ হিসেবে ঘোষণাকে স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য বলেই মনে করছে অনেকে।

তবে, পরিবেশ দূষণ প্রতিরোধে দেশ জুড়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছে কেন্দ্র। সামনেই মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, ফলে এমন একটি সাহসী পদক্ষেপ থেকে হাত গুটিয়ে নিল মোদী সরকার, এমনটাই মনে করেন ওয়াকিবহাল মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026