নিউজ

সক্রিয় আইএস জঙ্গি সংগঠনগুলি, ক্রিসমাসে ভারতের উপর বড় হামলার ছক

সামনেই আসতে চলেছে ক্রিসমাস উৎসব। সারা দেশ যখন বড়দিনের উৎসবে মাতোয়ারা হবে তখন ভারতকে রক্তাক্ত করতে নাশকতার ছক কষছে জেহাদি সংগঠন।

ইরাক ও সিরিয়ায় ‘ খিলাফত’ এর সাম্রাজ্যের অবসান হলেও এখনও প্রভাবশালী রয়েছে ইসলামিক স্টেটের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি রিপোর্ট পেশ করলে জানা যায় যে, তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যে ইসলামিক স্টেটের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ভারতে ক্রিসমাসেই তারা শ্রীলঙ্কার ইস্টার ডে হামলার মতো একই ধরণের নাশকতার ছক কষতে শুরু করে দিয়েছে। এছাড়া জঙ্গি সংগঠনগুলির সাথে সম্পর্ক থাকে না এমন স্লিপার সেল গুলোকে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেলগুলি হামলা চালালেও মূল সংগঠনগুলি অবধি যাতে গোয়েন্দার হাত পৌঁছাতে না পারে এবং বিশেষ কোনো তথ্য যাতে প্রকাশ্যে না আসে।

গত মাসে সেনেটে এক মার্কিন আধিকারিক বলেছিলেন যে বিশ্বে সবচেয়ে বিপজ্জনক ইসলামিক স্টেটের শাখা খোরাসন ভারতে নাশকতা চালানোর ছক কষলেও ব্যর্থ হয়েছিল।তাই এবারে আফগানিস্তান সহ প্রতিবেশী দেশ ভারতেও হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে এই দলটি। এছাড়া গতকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তামিলনাড়ুর থানাজাবুর এবং তিরুচিলাপল্লীতে দুই সন্দেহভাজন জঙ্গির বাড়ি তল্লাশি করে দুটি ল্যাপটপ, ছয়টি ফোন এবং বেশ কিছু সিম কার্ড সহ পেনড্রাইভ উদ্ধার করলে জঙ্গি হামলার ইঙ্গিত আরো স্পষ্ট হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026