ভাইরাল & ভিডিও

Manisha Rani: সোশ্যাল মিডিয়ায় মনীষা রানীর নাচে আগুন, হলুদ শাড়িতে দর্শকদের চোখে প্রিন্সেস জ্যাসমিন

বিগ বস ওটিটি সিজন ২ ভারতে একটা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়ে। একটা দীর্ঘ সময় ধরে এই বিগ বস অনুষ্ঠানটি ভারতে একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র সলমন খান এই অনুষ্ঠানের সঞ্চালক সেটার জন্যই না, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন, তারাও জনপ্রিয়তার দিক থেকে কিছু কম যান না। এই প্রতিযোগিদের মধ্যেই একজন ছিলেন বিহারের দাবাং গার্ল মনীষা রানী। বিগ বস ওটিটি সিজন ২ খ্যাত মনীষা রানী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি রিল পোস্ট করেছেন। তবে এই রিল জনপ্রিয় হওয়ার পাশাপাশি, এই রিল কিন্তু একইসাথে হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু। বিখ্যাত তামিল গান সাই অভ্যাংকর ও তার বোন সাই স্মৃতির গাওয়া আসা কুড়া-তে তার নাচের দক্ষতা প্রদর্শন করেছেন মনীষা রানী। এই গানের সাথে মনীষার নাচ সবার মন কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নাচের ভিডিওটি

হলুদ শাড়িতে ঝলমলে মনীষা

এই রিল ভিডিওতে মনীষাকে দেখা যাচ্ছে একটি হলুদ সঙ্গে শাড়ি এবং তার সাথেই স্লিভলেস মাল্টিকালার ব্লাউজে। তার লুক বেশ আকর্ষণীয় এবং গোটা নাচের ভিডিওতে তাকে বেশ ঝলমলে লেগেছে। তার নাচ এবং এই পোশাকের পছন্দ এই গানের প্রতিটি কথাকে আরো বেশি করে কমপ্লিমেন্ট করছে৷ তার উদ্যমী চাল এবং অভিব্যক্তি তার ফলোয়ারদের মনোযোগ আকর্ষণ করে দারুনভাবে। অনেকেই তার এই নাচের প্রশংসা করছেন। তবে, অনেকের এই পোশাক পছন্দ হয়নি আবার অনেকে মনীষাকে তুলনাও করেছেন অন্যান্যদের সাথে।

দর্শকদের হরেক রকম কমেন্ট

মনীষা রানীর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা দেখতে পাবেন। অধিকাংশ কমেন্টে তাকে অভিনন্দন এবং প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। অভিনেত্রী অদ্রিজা সিনহা কমেন্ট করে বলেছেন, তার থেকে সুন্দর আর কাউকে তিনি দেখেননি। অনেকে অভিনেত্রীকে প্রিন্সেস জেসমিন বলেও উল্লেখ করেছেন। তার ফ্যান ক্লাব থেকে ও নানারকম কমেন্ট করা হচ্ছে। হৃদয় ইমোজি এবং আগুন ইমোজিতে এমনিতেই কমেন্টবক্স ভরা। তবে একটি কমেন্ট দেখা গিয়েছে যেখানে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তার তুলনা করেছেন ওই দর্শক। তিনি বলেছেন মনীষা শুধুই নিজেকে হট প্রমাণ করার জন্য রিল বানাচ্ছে, কিন্তু অন্যদিকে অন্য ক্রিয়েটাররা কিন্তু ভালো রিল তৈরি করছেন। শেহনাজ গিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তার রিল ভিডিওগুলি মনীষার থেকে অনেক ভালো। তবে এই মন্তব্যের বিরোধী জবাবও এসেছে অন্যান্য দর্শকদের কাছ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026