ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বিদেশ ভ্রমণে ভারতীয়দের জন্য ক্যাশব্যাক অফার, জানুন কিভাবে পাবেন এই অফার

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) বৃহস্পতিবার জানিয়েছে যে হোমগ্রোন পেমেন্টস টেকনোলজি RuPay এর আন্তর্জাতিক কার্ড ব্যবহারকারীদের নির্বাচিত কিছু দেশে লেনদেনের ক্ষেত্রে তারা ৪০ শতাংশ ক্যাশব্যাক দেবে।

সংযুক্ত আরব আমিরশাহ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, সুইজারল্যান্ড এবং থাইল্যান্ডে ভ্রমণকারী ভারতীয়রা তাদের RuPay আন্তর্জাতিক কার্ড সক্রিয় করলে প্রতি মাসে ১৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনপিসিআই।

আরও পড়ুন : নতুন নিয়মে SBI-এর ATM থেকে কিভাবে, কখন টাকা তুলবেন, জানুন বিস্তারিত

RuPay আন্তর্জাতিক কার্ড জেসিবি, ডিসকভার এবং ডিনার্স ক্লাব এইসমস্ত একাধিক কার্ড ব্যবহার করলে গ্রাহকরা ‘RuPay Travel Tales’ ক্যাম্পেইনের অধীনে একাধিক ক্যাশব্যাকের সুবিধা পাবেন। ক্যাশব্যাক সুবিধা পেতে গ্রাহককে ন্যূনতম ১০০০ টাকার লেনদেন করতে হবে এবং একটি লেনদেনের জন্য সর্বোচ্চ ৪০০০ টাকার ক্যাশব্যাক একজন গ্রাহক পাবেন।

অফারটি গ্রাহকরা মাসে চারবার RuPay ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে নিতে পারবেন, যা তাদের ক্যাশব্যাক হিসেবে একমাসে মোট ১৬০০০ টাকা পর্যন্ত আয় করার সুযোগ করে দিতে পারে। ক্যাশব্যাক ছাড়াও RuPay আন্তর্জাতিক কার্ডধারীরা RuPay অনুমোদিত ডোমেস্টিক/ইন্টারন্যাশনাল বিমানবন্দরের লাউঞ্জে ব্যবহার করতে পারবেন। টমাস কুক এবং মেক মাই ট্রিপের সহযোগিতায় তারা আন্তর্জাতিক ফ্লাইট ও হোটেল বুকিংয়ে আকর্ষণীয় অফারও পাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026