খেলা

বড় সিদ্ধান্ত ICC-র, ODI বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেল আরও পাঁচটি দেশ

মেয়েদের ক্রিকেটের পরিধি বাড়াতে সম্প্রতি নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর সেই উদ্যোগের ফলে মেয়েদের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে উল্লেখযোগ্য উন্নতির পুরস্কার পেল নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড সহ সংযুক্ত আরব আমিরশাহি। এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান-ডে স্ট্যাটাস পেয়ে গেল আইসিসির এই ৫টি সহযোগী দেশের মহিলা ক্রিকেট দল। এমনটাই জানানো হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফ থেকে।

সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর অবশেষে শেষ হাসি হেসেছে এই পাঁচটি দল। আসন্ন ওডিআই বিশ্বকাপে বাকি দলের সাথে ২২ গজের লড়াইয়ে মোকাবেলা করবে এই পাঁচটি নতুন দল। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত ১১টি দেশের মহিলা ক্রিকেটারদের ওডিআই স্ট্যাটাস দিয়েছিলো আইসিসি। এবার সেই তালিকায় নতুন এই পাঁচটি দেশের নাম সংযুক্ত হওয়ায় মোট ১৬টি দেশের মধ্যে আয়োজিত হবে ২০২৫ ওডিআই মহিলা বিশ্বকাপ!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই পাঁচ দেশের পারফর্ম্যান্স অনুযায়ী তাদের ব়্যাঙ্কিং নির্ধারণ করা হবে। বর্তমানে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড রয়েছে। তাছাড়া ৯৯ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারত।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026