ভাইরাল & ভিডিও

মঙ্গুসের সাথে লড়াই করে ক্ষিপ্ত কিং কোবরা উঠে গেল এক বাচ্চার দোলনায়, তারপর যা হল দেখে হার্টবিট বেড়ে যাবে আপনার (Viral Video)

মঙ্গুস আর সাপের লড়াইয়ের গল্প-কাহিনি নিশ্চয়ই শুনেছেন? কিন্তু আজ আমরা আপনাকে তাদের মধ্যে বিপজ্জনক লড়াইয়ের একটি ভিডিও দেখাতে যাচ্ছি, যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। তবে ভিডিওতে পরবর্তীতে কিং কোবরা কী করে তা দেখলে অবশ্যই আপনার হার্টবিটও বেড়ে যাবে। ভিডিওর শুরুতে একটি সাপকে একটি মঙ্গুশের সাথে লড়াই করতে দেখা যায়। কিন্তু পরের মুহুর্তে ওই কিং কোবরাকে এক শিশুর দোলনায় চড়তে দেখা যায়, যা দেখে মানুষের চক্ষু চড়কগাছ হয়েছে। ঠিক কি কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি আপনাকে অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে।

ভাইরাল হওয়া ওই ভয়ংকর ভিডিওতে দেখা যায় কিভাবে প্রথম কোবরা সাপটি মাঠে মুঙ্গুশের সাথে লড়াই করে এবং পরের মুহুর্তে মুঙ্গুসটি পালিয়ে যায়। এতে রাগে ক্ষিপ্ত হয়ে কিং কোবরা সাপটি বাড়ির বাইরের বারান্দায় ঝুলে থাকা এক শিশুর দোলনায় উঠে পড়ে। ভিডিওটি এই অবস্থায় দেখে হাড়হিম হয়ে যায় নেট নাগরিকদের। কোবরা সাপটি ধীরে ধীরে দোলনার উপরে উঠে এবং তার ফণা ছড়িয়ে দড়ির মধ্যে জড়িয়ে দাঁড়ায়। এ সময় একজনকে লাঠি হাতে সেখানে পৌঁছাতে দেখা যায়। এরপর কি হল, তা অবশ্য ভিডিও থেকে জানা যায়নি।

এই ভিডিওটি ১৭ জুন ডক্টর প্রশান্ত নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছিল, যা এখন পর্যন্ত ২২ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। যাঁরা ভিডিওটি দেখেছেন তা নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার হয়েছে বহুবার। এককথায় ইন্টারনেট দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে এই রোমহর্ষক ভিডিও।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026