নিউজ

বাংলায় বিজেপি নিয়ে বড়সড় খবর, তুঙ্গে জল্পনা

গত শনি ও রবিবার দুদিনের জন্য রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দুদিনের রাজ্য সফর শেষে তিনি চলে যাওয়ার পরই বিজেপির নেতাদের মধ্যে আগত ২০২১ এর বিধানসভা ভোটের তোরজোর তুঙ্গে।

বিজেপির রাজ্য কমিটির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব এদিন রবিবার দুপুরবেলা দীর্ঘক্ষণ বৈঠক করেন পশ্চিমবঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির বুথ থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার পালা এই কমিটি পুনর্নবীকরণের। পুনর্নবিকরণের পর রাজ্য বিজেপিতে কোন কোন নেতা জায়গা পেতে চলেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে দলের অভ্যন্তরে। কে হবেন রাজ্য বিজেপি সভাপতি তা নিয়েও রয়েছে যথেষ্ট ধন্দ।

আরও পড়ুন : ভারতে থেকে পাকিস্তানের মতো কথা বলছেন মমতা-রাহুল

তবে সূত্রের খবর, এবার বিধানসভা ভোটে দিলিপ ঘোষকে সামনে রেখেই লড়বে বিজেপি। রবিবার দুপুরের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যতম প্রথম সারির নেতা নেত্রীরা। ছিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, মুকুল রায়, রাহুল সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। এদিন বৈঠকে ভূপেন্দ্র যাদব সকলের মন্তব্য শোনেন,এছাড়াও সূত্রের খবর আগামী ১৭ জানুয়ারির মধ্যে রাজ্য বিজেপি সভাপতির নাম ঘোষনা হবে।

চলতি মাসেই ঘোষনা হওয়ার কথা কেন্দ্রীয় বিজেপি সভাপতির নাম। পাশাপাশি আগামী ২১ এর নির্বাচনের জন্য বাংলায় বিজেপির দল তৈরি নিয়েও সিদ্ধান্ত চুড়ান্ত করার মুখে অমিত শাহ। দলীয় সূত্রে খবর, আগামী বিধানসভা ভোটের এক বছর আগেই বাংলা জয়ের লক্ষ্যে অমিত শাহ নিজের সাংগঠনিক টিম সাজিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে টিম কাজ করবে কর্পোরেট মডেলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026