Today Trending News

LPG গ্যাস গ্রাহকদের জন্য সুখবর, দীপাবলির পরেই এক ধাক্কায় কমলো গ্যাসের দাম

দীপাবলি শেষ হতে না হতেই খুশির খবর পেলেন ভারতীয়রা। এক ঝটকায় বেশ কিছুটা দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। ভারতীয় রাজনীতি যখন উত্তেজনাপূর্ণ সময় অতিবাহিত করছে, ঠিক সেই সময় একের পর এক সুখবর পাচ্ছেন ভারতবাসীরা। প্রথমে সাধারণ মানুষের জন্য গ্যাস সিলিন্ডারের ওপর ৫৭.৫০ টাকার ডিসকাউন্ট দিয়ে সংবাদ শিরোনামে এসেছে মোদি সরকার। আজ্ঞে হ্যাঁ, এক্ষুনি আপনি অনলাইনে গিয়ে চেক করে নিন বাণিজ্যিক গ্যাসের দাম।

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ক্রমবর্ধমান জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রীয় সরকারের দিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহল থেকে। তবে, উৎসবের মরশুমে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কিছুটা কমে যাওয়ার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এছাড়া, যেহেতু দেশে গ্যাসের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেছে সরকার, সেহেতু খুব শীঘ্রই জ্বালানি তেলের মূল্য এবং বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ বাণিজ্যিক গ্যাসের দাম ৫৭.৫০ টাকা কমার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের রেট হয়েছে ১৭৫৫.৫০ টাকা। এছাড়া কলকাতায় একই সিলিন্ডারের দাম ১৮৮৫.৫০ টাকা, মুম্বাইতে ১৭৭৮ টাকা এবং চেন্নাইতে ১৯৯২ টাকায় বিক্রি হচ্ছে ১৯ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডার। সরকারি সংস্থা IOCL-এর তরফ থেকে জানানো হয়েছে, ১৬ই নভেম্বর থেকে দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ কমার ফলে উল্লেখযোগ্য হারে এর দাম কমেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026