কেন্দ্রীয় সরকারের পিপিএফ প্রকল্প নিয়ে মানুষের মধ্যে বেশ ভালোমতো উন্মাদনা রয়েছে। অনেকেই এই প্রকল্পে একটা অ্যাকাউন্ট খুলতে চান। লক্ষ লক্ষ বিনিয়োগকারী এই অ্যাকাউন্ট খুলেছেন ইতিমধ্যেই। এই অ্যাকাউন্ট খুলে আপনারা খুব কম টাকা বিনিয়োগ করে এই লাখ টাকা তহবিল তৈরি করতে পারবেন। ঝুঁকিহীন এই স্কিম ব্যাপক জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে।
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে আজকালকার দিনে মোটামুটি সকলেই ওয়াকিবহাল। এতে আয়করও ছাড় পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংক বা পোস্ট অফিসে যেতে হবে। বছরে সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জামাতে পারবেন আপনি আপনার এই পিপিএফ অ্যাকাউন্টে। এই মুহূর্তে পিপিএফ অ্যাকাউন্টে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। এটির ম্যাচিওরিটির সময়কাল ১৫ বছর রয়েছে। তবে, ১৫ বছর পরে এটি ৫-৫ বছরের ব্লকে বাড়ানো যেতে পারে। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে একটি তারিখ জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পিপিএফ স্কিমে বিনিয়োগ করতে যাচ্ছেন তবে আপনাকে অবশ্যই মাসের ৫ তারিখ সম্পর্কে জানতে হবে। আপনি যদি এই তারিখে টাকা জমা করেন তবে আপনি সর্বাধিক সুবিধা পাবেন। এই দিনে টাকা জমা না করলে আপনি সেই মাসের সুদ পাবেন না। আপনি যদি ২০ এপ্রিল পিপিএফ অ্যাকাউন্টে এই পরিমাণ জমা করেন, তবে আপনি প্রতি বছর শুধুমাত্র ১১ মাসের জন্য সুদ পাবেন। এতে আপনার ১০,৬৫০ টাকার ক্ষতি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…