ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আপনার অ্যাকাউন্ট যদি PNB-তে থাকে তাহলে আপনার জন্য এসেছে বড় খবর, জেনে নিন কী কী পরিবর্তন ঘটতে চলেছে

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে এমপাসবুক অ্যাপ। চলতি বছরের ডিসেম্বর থেকেই আর ব্যবহার করা যাবে না এই অ্যাপ। এই নিবন্ধের সূত্র ধরে এই প্রসঙ্গের পাশাপাশি এর বিকল্প হিসাবে কি ব্যবহার করা হবে! কিভাবে ব্যবহার করা হবে? সেই বিষয়টিও বিস্তারিতভাবে জানানো হবে গ্রাহকদের।

এমপাসবুক অ্যাপ:
এই অ্যাপের মাধ্যমে পিএনবির গ্রাহকরা ব্যাঙ্কের সমস্ত স্টেটমেন্ট দেখতে পেতেন। অর্থাৎ এই অ্যাপ গ্রাহকদের কাছে ই-পাসবুক হিসাবে কাজ করতো। যে সমস্ত গ্রাহকরা এই অ্যাপে লগইন করেছিলেন তাদের আলাদা করে ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করতে হতো না। এই অ্যাপে গেলেই নিজের ব্যাঙ্কের সমস্ত লেনদেন দেখতে পেতেন তারা। আর এবার এই অ্যাপই বন্ধ হয়ে যেতে চলেছে ১-লা ডিসেম্বর থেকে।

এর পরিবর্তে গ্রাহকদের জন্য রয়েছে নতুন বিকল্প। এবার থেকে গ্রাহকরা পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমেই ব্যাঙ্কের সমস্ত তথ্য পেয়ে যাবেন। পাশাপাশি লেনদেন সংক্রান্ত সমস্ত কিছুর বৈশিষ্ট্যও বর্তমান থাকবে এই অ্যাপে। এমনকি ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য আবেদনও করা যাবে এই অ্যাপ থেকেই। এছাড়াও মিলবে একাধিক ব্যাঙ্কিং সুবিধা।

পিএনবি ওয়ান অ্যাপ কিভাবে ব্যবহার করবেন?

১) প্রথমেই প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে পিএনবি ওয়ান অ্যাপ।
২) এরপর নতুন গ্রাহক হিসেবে সেই অপশন বেছে নিতে হবে।
৩) এরপর পিএনবির অ্যাকাউন্টের সাথে যুক্ত বৈধ মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর দিয়েই করতে হবে লগইন।
৪) লগইন করার পরেই দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি উপযুক্ত জায়গায় দিয়ে এগিয়ে যেতে হবে।
৫) ডেবিট কার্ড, আধার কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মধ্যে যেকোনো একটি অপশন বেছে নিতে হবে।
৬) ডেবিট ও ক্রেডিট কার্ডের অপশন বেছে নিলেই কার্ডের পাশাপাশি ব্যাঙ্কের সমস্ত তথ্য নিবন্ধিত করতে হবে অ্যাপে।
৭) এই সমস্ত তথ্য নিবন্ধিত করা হয়ে যাওয়ার পরেই লগইন ও লেনদেনের জন্য পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
৮) এরপরের ধাপে রেজিস্ট্রেশন হয়ে গেলে মেসেজের মাধ্যমে ইউজার আইডি আসবে।
৯) শেষে এই অ্যাপে সাইনইন করে এমপিন সেট করে দিলেই ব্যবহার করা যাবে এই অ্যাপ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026