Categories: দেশনিউজ

বড় খবর PNB গ্রাহকদের জন্য! ১ সেপ্টেম্বর থেকে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট এবং লেনদেন

আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য এবার সামনে এসেছে একটি বড় খবর। আপনি যদি এখনো কেওয়াইসি না করে থাকেন তাহলে অবিলম্বে সেটি করার ব্যবস্থা করুন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য আবেদন করেছে। ব্যাঙ্কের তরফে টুইট করে এও জানানো হয়েছে যে সমস্ত গ্রাহকদের ৩১ আগস্ট ২০২২ এর মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে।

আসলে গত কয়েক মাস ধরেই ব্যাংক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার জন্য আবেদন জানাচ্ছে। তবে আগামী ৩১ আগস্টের মধ্যে কেওয়াইসি আপডেট না করলে গ্রাহকদের ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন আপনি করতে পারবেন না। এই প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি টুইট করে লিখেছে, “আরবিআই নির্দেশিকা অনুসারে কেওয়াইসি আপডেট করার সমস্ত গ্রাহকদের জন্য বাধ্যতামূলক। আপনার অ্যাকাউন্ট যদি ৩১ আগস্ট এর মধ্যে কেওয়াইসি আপডেট না হয় তাহলে তা বন্ধ করা হবে। আর এর জন্য আপনাকে আপনার মূল শাখায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় ১ লা সেপ্টেম্বর থেকে লেনদেন বন্ধ হয়ে যাবে।”

আশা করি সকলেই জানেন, কি এই কেওয়াইসি আপডেট? কেওয়াইসি হল একটি নথি যা গ্রাহকদের সম্পর্কে তথ্য দেয়। ব্যাংকিং এর ক্ষেত্রে প্রতি ৬ মাস বা ১ বছরের মধ্যে গ্রাহকদের কাছ থেকে ব্যাংক কেওয়াইসি ফর্ম পূরণ করায়। এই ফর্মে আপনার নাম, ব্যাংক একাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা পূরণ করতে হয়। আপনি ঘরে বসে সহজেই এই কেওয়াইসি আপডেট করতে পারবেন। এর জন্য আপনি আপনার ডকুমেন্ট ব্যাংকে ইমেইল করে দিতে পারেন বা আধারের মাধ্যমে মোবাইলে ওটিপি চেয়ে কেওয়াইসি সম্পন্ন করতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026