Categories: দেশনিউজ

রেল যাত্রীদের জন্য বড় খবর, এতো ঘণ্টা অনলাইনে টিকিট বুক করতে পারবেন না

ভারতের বুকে মধ্যবিত্তদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায় ভারতীয় রেল। এই রেল পরিষেবা উন্নত করার জন্য ভারতের রেল নিরন্তন পরিশ্রম করে চলে। আজকাল লাইনে দাঁড়িয়ে টিকিট বুকিং এর জায়গায় এসেছে অনলাইনে টিকিট বুকিং এর ব্যবস্থা।তাই ঘরে বসেই ফোনের মাধ্যমে করা যায় টিকিট বুকিং। তবে আপনি যদি আজ কোথাও ভ্রমণের জন্য ট্রেনের টিকিট বুকিং করতে চান তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। জানা গিয়েছে কলকাতার প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা PRS ডেটা সেন্টারে আজ রাতে সিস্টেম ডাউন থাকবে। এর ফলে পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে আজ রাতের বেলা পিআরএস বন্ধ হওয়ার জন্য টিকিট বুকিং করা যাবে না।

জানা গিয়েছে যে পিআরএস ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য বন্ধ থাকবে। যাত্রীরা ৮ জুলাই ২০২৩ শনিবার থেকে ৯ জুলাই ২০২৩ রোববারের মধ্যে সাড়ে তিন ঘন্টার জন্য ইন্টারনেট মোডের মাধ্যমে মোবাইল ফোন থেকে টিকিট বুকিং করতে পারবেন না। শাটডাউন এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে। সেই রাজ্যগুলি হল ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, আসাম, সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অন্ধপ্রদেশ এবং মহারাষ্ট্রের কিছু অংশ। রেলওয়ে এলাকার সম্পর্কে বলতে গেলে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এবং ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে সমস্যা হবে।

এই PRS সিস্টেম বন্ধ থাকার জন্য ইন্টারনেট ট্রেন টিকিট বুকিং, কারেন্ট বুকিং, এনকোয়ারি ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে না। তবে UTS মোবাইল অ্যাপের মাধ্যমে শহরতলী এবং ননসাবারবান ট্রেনের টিকিট কাটা যাবে। এছাড়াও ট্রেনের টিকিট কাউন্টার থেকে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাবে। পাশাপাশি এই শনি এবং রোববারের দিনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন ডাইভার্ট করে দেওয়া হয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026