দেশ

রেল যাত্রীদের জন্য বড় খবর, বদলে গেল টিকিটে নিয়ম, না মানলেই হবে ভারী জরিমানা এবং জেল

যাত্রীদের আরো সহজ এবং আরামদায়ক যাত্রা সুবিধা প্রদান করার জন্য প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে ভারতীয় রেলওয়ে। বেশ কিছুদিন ধরে এমন কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওয়েটিং টিকিটের কারণে রিজার্ভেশন বগিতে প্রচন্ড ভিড় বেড়ে যাচ্ছে। আর এই বিষয়ে এবারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। সম্প্রতি ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র কনফার্ম রিজার্ভেশন টিকিট হাতে থাকা যাত্রী দায়ী কিন্তু রিজার্ভেশন করে ভ্রমণ করতে পারবেন। যাদের কাছে ওয়েটিং টিকিট আছে তারা কিন্তু আর রিজার্ভেশন কোচে উঠতে পারবেন না।

কি নিয়ম পরিবর্তন করল ভারতীয় রেলওয়ে?

ভারতীয় রেল ওয়েটিং টিকিটের নিয়মের পরিবর্তন করে এবারে রিজার্ভেশন বগি এবং এসি কোচে ভ্রমণকারীদের জন্য নতুন কিছু বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। রেলওয়ে ওয়েটিং টিকিট এ আপনি আর রিজার্ভেশন বগি অথবা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। অনলাইন বুকিং হোক বা টিকিট কাউন্টার থেকে কাটা টিকিট, ওয়েটিং টিকিটের মাধ্যমে আপনি কিন্তু সংরক্ষিত কোচে বসতে পারবেন না। সংশ্লিষ্ট যাত্রীকে সরাসরি ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন টিটিই। এমনকি জরিমানা পর্যন্ত হতে পারে ওই যাত্রীর। ফলে বিষয়টা এখন ভ্রমণকারীদের জন্য বেশ খানিকটা কঠিন হয়ে উঠেছে।

রেলের নিয়ম কি?

রেলের নিয়ম অনুযায়ী আপনি যদি আইআরসিটিসি ওয়েবসাইট থেকে অনলাইনে ওয়েটিং টিকিট বুক করেন তাহলে আপনি সরাসরি কিন্তু সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না। সংরক্ষিত জায়গাতে তারাই ভ্রমণ করতে পারবেন যাদের কাছে কনফার্ম টিকিট রয়েছে। আপনার যদি ওয়েটিং টিকিট থেকে যায় এবং শেষে গিয়ে কনফার্ম না হয় তাহলে কিন্তু আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হয়। অন্যদিকে যদি আপনি কাউন্টার থেকে ওয়েটিং টিকিট করে থাকেন, তাহলে আপনি শুধুমাত্র সাধারন কোচে ভ্রমণ করতে পারবেন এই টিকিট নিয়ে। রিজার্ভেশন কোচে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না এই টিকিটের মাধ্যমে। নিয়ম আগেও ছিল, কিন্তু সেই সময় ততটা কড়াকড়ি ছিল না। তবে এবার থেকে, কড়াকড়ির মাত্রা বাড়িয়েছে ভারতীয় রেল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026