দেশ

রেশন কার্ডধারীদের জন্য দুঃসংবাদ, ৩১শে ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজ না করলে কাটা যাবে নাম

এবার রেশন কার্ডধারীদের জন্য বড় শর্ত বেধে দিল দুই রাজ্যের সরকার। হিমাচল প্রদেশ এবং বিহারের রেশন কার্ড ধারীদের জন্য বড় সংবাদ প্রকাশ্যে এসেছে। যা জানার পর অবশ্যই দুশ্চিন্তায় পড়বেন রেশন কার্ড ধারীরা। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার রেশন দুর্নীতি ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে পুরোনো রেশন কার্ড বাতিল, রেশন কার্ডের সাথে ফোন নম্বর সংযুক্তিকরণ, রেশন কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করণের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার।

তবে এবার হিমাচল প্রদেশ এবং বিহারের রেশন কার্ডধারীদের জন্য বড় বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। যেখানে সরকার তরফ থেকে সরাসরি বলা হয়েছে, রেশন কার্ড ধারীরা তাদের রেশন কার্ডের সাথে যদি আধার কার্ড eKYC না করান, সে ক্ষেত্রে আগামী অর্থবছরে সেই সমস্ত রেশন কার্ড বাতিল করা হবে। অর্থাৎ যারা রেশন কার্ডের সাথে eKYC না করাবেন, তারা ২০২৪ সাল থেকে রেশন প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

ইতিমধ্যে রেশন কার্ডের সাথে eKYC করানোর সময়সীমা বেধে দিয়েছে দুই রাজ্য। ৩০শে নভেম্বর পর্যন্ত এই কাজের জন্য সময়সীমা নির্ধারিত থাকলেও জনগণের একটি বিরাট অংশ সেই কার্য সম্পন্ন করেনি। যার ফলে আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই বিশেষ কাজের সময়সীমা। পাশাপাশি, সরকারের তরফ থেকে হিমাচল প্রদেশ এবং বিহারের সমস্ত নাগরিকদের কাছে বিনীত আবেদন করা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে রেশন কার্ডের সাথে eKYC করানোর জন্য। এছাড়া সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হলে জরিমানা প্রদান করে রেশন কার্ডের সাথে eKYC করাতে হবে রেশন কার্ডধারীদের।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026