রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি বড় ঘোষণা করেছে ইউপিআই নিয়ে। ইউপিআই ব্যবহারকারীদের জন্য এবারে একটা দারুন আপডেট নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি যদি আপনার মোবাইলে বিভিন্ন ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আজ থেকে আপনার জন্য একটা নতুন নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়মের জন্য মানুষ স্বস্তি পাবেন এবং এটা আপনার জন্য একটা দারুণ খবর হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি আর বি আই ঘোষণা করেছে যে ইউপিআই ব্যবহারকারীরা, এবার এই ইউপিআই অ্যাপ থেকে আরও বেশি লেনদেন করতে পারবে।
ইউপিআই ব্যবহারকারীদের জন্য এটা বড় একটা স্বস্তির খবর। ভারতীয় রিজার্ভ ব্যাংক আর বি আই এর মাধ্যমে ঘোষণা করেছে এখন ইউপিআই এর মাধ্যমে একেবারে ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর আগে এই টাকার পরিমাণ ছিল ১ লক্ষ টাকা। আপনি, এবার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারেন ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে। শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এই টাকা ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি কোচিং স্কুলে পড়াশোনা করানোর জন্য খরচ করেন অথবা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার জন্য খরচ করেন তবেই আপনি কিন্তু ৫ লক্ষ টাকা খরচ করতে পারবেন একসাথে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদিও এই আপডেটের পরেও নিজেদের রেপো রেট পরিবর্তন করেনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, মূল্যস্ফীতির হার এই মুহূর্তে সীমার মধ্যে আনতে বর্তমানে ৬.৫ শতাংশে স্থিতিশীল রয়েছে রেপোরেট। আর বি আই ২০২৩ ২৪ আর্থিক বছরের জন্য জিডিপি অনুমান বাড়িয়ে ৭ শতাংশ করেছে। এর আগে এটা ছিল ৬.৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…