নিউজ

Big News: রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, এবার এক ধাক্কায় অনেকটাই বাড়লো বোনাস

রাজ্যের সকল সরকারি কর্মচারীদের একাংশের অন্দরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অসন্তোষের মাঝেই এবারে বড় ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য এডহক বোনাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগে সরকারি কর্মীদের এডহক বোনাস ছিল ৪ হাজার ৮০০ টাকা। সেখান থেকে বাড়িয়ে এই বোনাস করা হয়েছে ৫,৩০০ টাকা। এর পাশাপাশি সরকারি কর্মীদের জন্য ফেস্টিভাল এডভান্স বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে সরকারি কর্মীদের ফেস্টিভাল এডভান্স ছিল ১৪ হাজার টাকা, সেখানেই এবারে ফেস্টিভ্যাল এডভান্স করা হয়েছে ১৬০০০ টাকা। সরকারি কর্মীদের জন্য এক্সগ্রাসিয়ার অংক আগে ২৭০০ টাকা থাকলেও এবার তা বাড়িয়ে ২৯০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় খবর।

উল্লেখ্য রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘপাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই মুহূর্তে অনশন বন্ধ থাকলেও আন্দোলনের পথ থেকে এখনই পিছিয়ে আসছে না সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন। দাবি করা হচ্ছে, সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা দিতে হবে। রাজ্যের বাজেট পেশের সময় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল বটে কিন্তু তাতে মন গলেনি রাজ্য সরকারি কর্মচারীদের। এমন অবস্থায় আন্দোলনকারীরা পেন ডাউন এবং ধর্মঘট করেছেন। আর এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে মহার্ঘ ভাতা প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই রাজ্য সরকারের তরফ থেকে বেশি মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়। বোঝানো হয়েছে, কেন্দ্রের বেতন পরিকাঠামোর সঙ্গে রাজ্যের বেতন পরিকাঠামোকে মিলিয়ে দিলে চলবে না। রাজ্য সরকারি কর্মচারীরা কি কি সুযোগ সুবিধা পান সেই কথা তুলে ধরা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026