SBI গ্রাহকদের জন্য দীপাবলীর আগে বড় উপহার, এবারে ফিক্সড ডিপোজিট করলেই পেয়ে যাবেন দুর্দান্ত রিটার্ন

ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দীপাবলীর আগে গ্রাহকদের দারুন উপহার দিতে চলেছে। গ্রাহকদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসে সে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের অধিকাংশ মানুষ এসবিআই এর সঙ্গে এই মুহূর্তে যুক্ত। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন ভারতের কোটি কোটি মানুষ। এসবিআই ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি করেছে। এই বৃদ্ধি করা হয়েছে ০.২০ শতাংশ।

এসবিআই তার এফডি এর হার বৃদ্ধির ঘোষণা করেছে। ১৫ অক্টোবর ২০২২ থেকে বর্ধিত সুদের হার কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে। চলুন তাহলে সর্বশেষ রেট জেনে নেওয়া যাক। ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে, ২ কোটি টাকার কম ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। সাত দিন থেকে দশ বছর পর্যন্ত মেয়াদে ফিক্স ডিপোজিটে উচ্চতর সুদ দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই সিদ্ধান্ত গ্রাহকদের অনেক উপকার করবে কারণ দেশের কোটি কোটি গ্রাহক এসবিআই এর সঙ্গে সংযুক্ত।

সাত দিন থেকে ৪৫ দিনের ফিক্স ডিপোজিনের ক্ষেত্রে সাধারণ গ্রাহক ৩ শতাংশ সুদ পাবেন। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ডিপোজিট এর ক্ষেত্রে ৪ শতাংশ সুদ পাবেন যেকোনো সাধারণ গ্রাহক। ১৮০ দিন থেকে ২১০ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ গ্রাহক ৪.৬৫ শতাংশ সুদ পেয়ে যাচ্ছেন। ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ গ্রাহক ৪.৭০ শতাংশ সুদ পাচ্ছেন। এক বছর থেকে দু বছরের কম ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ গ্রাহক ৫.৬০ শতাংশ সুদ পেয়ে যাচ্ছেন।

অন্যদিকে দু’বছর থেকে তিন বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে সাধারণ গ্রাহক ৫.৬৫ শতাংশ সুদ পাবেন। ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন ৫.৮০ শতাংশ সুদ। অন্যদিকে ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে ৫.৮৫ শতাংশ সুদ পাবেন সাধারণ নাগরিকরা। তবে এক্ষেত্রে প্রবীন নাগরিকরা সর্বোচ্চ ৬.৬৫ শতাংশ সুদ পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026