খেলা

Team India: বিশাল ধাক্কা ভারতীয় শিবিরে, বিশ্বকাপের আগে মাঠে নামতে পারবেন না জসপ্রিত বুমরাহ

ভারতীয় ক্রিকেট বোর্ডের স্বপ্ন যেন একটি সংবাদেই দুঃস্বপ্নে পরিণত হলো। সমস্ত পরিকল্পনা এবং কার্যক্রম কার্যত বাধ্য হয়ে বন্ধ করতে হলো বিসিসিআইয়ের। সূত্রের খবর, ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন এখনো অনিশ্চিত বলে জানানো হয়েছে ন্যাশনাল ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে। তিনি এখনো বোলিং করতে স্বচ্ছন্দ্যবোধ করছেন না বলেও জানানো হয়েছে। তাকে এখনো বেশ কয়েক মাস বিশ্রামে থাকতে হবে বলেও জানানো হয়েছে ব্যাঙ্গালোর ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র থেকে। শুধু তাই নয়, আগামী কয়েক মাস ধরে তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে থাকবেন বলেও জানানো হয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচে তাকে দলে ফেরানোর পরিকল্পনা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণে আলাদা আলাদা স্কোয়াড ঘোষনা করেছিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল, প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে জসপ্রিত বুমরাহকে অব্যাহতি দেওয়া হলো কারণ, আমরা চাই পুরোপুরি সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করুন তিনি। তবে ন্যাশনাল ক্রিকেট একাডেমীর তথ্য সামনে আসতেই রীতিমতো অসুবিধায় পড়তে হয়েছে রোহিত শর্মাদের।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, জসপ্রিত বুমরাহর পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তাকে নিয়ে কোন রকমের ঝুঁকি নিতে চাই না আমরা। কারণ আর কয়েক মাস পরে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো মেগা আসর খেলবে ভারত। আমরা ততদিন পর্যন্ত জসপ্রিত বুমরাহর পুঙ্খানুপুঙ্খভাবে সেরে ওঠার জন্য অপেক্ষা করব।

আপনাদের জানিয়ে রাখি, বিগত দুই বছরেরও বেশি সময় ধরে জসপ্রিত বুমরাহ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না। শুধুমাত্র ভারতীয় প্রিমিয়ার লিগের সবকটি ম্যাচ খেলেছেন ভারতের এই তারকা বোলার। গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই সিরিজে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফেরানো হয়েছিল। তবে মাত্র একটি ম্যাচ খেলার পরেই ফের পিঠের জন্য ছিটকে যান বুমরাহ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026