খেলা

‘বড় শট খেলা কোনো অপরাধ নয়’, বাচ্চাদের ক্রিকেট অ্যাকাডেমিতে বললেন হিট ম্যান

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রোহিত শর্মার ২০১৯ সালটি দারুণ কেটেছে। আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট অর্থাৎ একদিবসীয় ক্রিকেট ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের হয়ে গোড়াপত্তন করতেন রোহিত শর্মা কিন্তু টেস্ট ক্রিকেটেও তাকে পরীক্ষামূলক ভাবে ওপেন করানো হয় এবং সেখানেও সফল হন রোহিত। তাই বর্তমানে তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য গোড়াপত্তনকারী ব্যাটসম্যান রোহিত শর্মা।

সম্প্রতি মেরিন ড্রাইভের ইসলাম জিমখানায় “রোহিত শর্মা ক্রিককিংডম ক্রিকেট অ্যাকাডেমি” তে বাচ্চাদের উদ্দেশ্যে রোহিত শর্মা বলেন “বড় শট খেলা কোন অপরাধ নয়, তবে এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আমার মনে আছে ক্রিকেট প্র্যাকটিস এর সময় আমি যখন নেটে বড় শট খেলতাম আমাকে নেট থেকে সরিয়ে নেওয়া হতো। আমি মনে করি এটা একদম ভুল সিদ্ধান্ত। দিনের শেষে, ফলাফলগুলি গুরুত্বপূর্ণ। কেউ যদি বড় শট খেলে ফলাফল দেয়, তাই হোক। এটাতে কোন সমস্যা নেই”।

আরও পড়ুন : সৌরভের ‘সুপার সিরিজ’ কে সমর্থন জানালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সিইও

অনেক ক্রিকেট প্রশিক্ষক বাচ্চাদেরকে শেখানোর সময় বড় শট খেলতে বারণ করেন কারণ এতে আউট হওয়ার সম্ভাবনা থাকে। এখানেই আপত্তি রোহিত শর্মার। তিনি বলেন “খেলা দেখার সময় আমরা পছন্দ করি যে ব্যাটসম্যান বড় শট খেলে আমাদের মনোরঞ্জন করবে কিন্তু বাচ্চাদের বড় শট খেলতে না দিলে সেটা কিভাবে সম্ভব। তারাই তো ভবিষ্যতের ক্রিকেটার। তাই বাচ্চাদের কী পছন্দ বা তাদের খেলা সম্পর্কে আগে বোঝা উচিত”।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026