বিনোদন

Star Jalsha: বদলে গেল সিরিয়াল দেখার সময়, দেখুন কখন কখন দেখবেন খুকুমণি, সহচরী, তিথি!

সারাদিনের খাটাখাটুনি করে সকল মা কাকিমারা নিজেদের বিনোদনের জন্য ছোটপর্দাকে বারবার বাছাই করে নেন। এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রগুলি নিয়ে আলোচনা, দর্শকদের রোজনামচার সঙ্গে জড়িয়ে ড্রইং রুম থেকে খাবার টেবিল অবধি পৌঁছে যায়। প্রতিটি চ্যানেলের সমস্ত ধারাবাহিকগুলি কলাকুশলীরা নিজেদের অভিনয় দিয়ে চেষ্টা করে দর্শকদের মনোরঞ্জন করার। ধারাবাহিকের চ্যানেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হল জি বাংলা আর স্টার জলসা। এই দুই চ্যানেলের ধারাবাহিকের টিআরপির জেরে রেষারেষি চলতেই থাকে। কখনো এগিয়ে থাকে স্টার জলসা তো কখনো এগিয়্র থাকে। আজ কথা হচ্ছে স্টার জলসার। বএই মুহূর্তে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় তিনটি ধারাবাহিক হল বরণ, আয় তবে সহচরী, এবং খুকুমণি হোম ডেলিভারি। আর শুরুর এক্কেবারে প্রথম থেকে টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করছে  আয় তবে সহচরী এবং খুকুমণি হোম ডেলিভারি। আর এই মুহূর্তে খুকুমণি হচ্ছে স্টার জলসার চ্যানেল টপার! আর বিগত দুই সপ্তাহ ধরে জি বাংলার ‘মিঠাই‌’ রানীকে নিজের নিজের বাঙালী রান্না দিয়ে জোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সে।

এক‌ইরকম ভাবে স্টার জলসার আরো দুটি ধারাবাহিক  বরণ আর আয় তবে সহচরী বেশ জনপ্রিয় মা কাকিমাদের একাংশের কাছে। অনেক সময় বিভিন্ন কাজের চাপে এই সমস্ত প্রিয় ধারাবাহিকের কিছু পর্ব আমাদের মিস হয়ে যায়। তাই সকল দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে রিপিট টেলিকাস্ট হয়। যদি কোনো ধারাবাহিকের অন্য সময়ের রিপিট টেলিকাস্ট টিভিতে দেখা না হয় তাহলেও মন খুঁতখুঁত হয় মা কাকিমাদের। আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিন এই তিনটি জনপ্রিয় ধারাবাহিক রিপিট টেলিকাস্ট হয়। এবার থেকে এই তিন জনপ্রিয় ধারাবাহিক্রর একবার দুবার নয়, তিনবার রিপিট টেলিকাস্টে প্রতিটি পর্ব দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে স্টার জলসার তরফ থেকে।

এক নজরে দেখে নেওয়া যাক স্টার জলসার এই  তিনটি জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচার এবং রিপিট টেলিকাস্টের সম্প্রচার সময়।

১.খুকুমণি হোম ডেলিভারি : এই মুহূর্তে স্টার জলসার চ্যানেল টপার  হল খুকুমণি হোম ডেলিভারি । রাজপুত্তুর আর খুকুমণির বিয়ের পর সংসার হয় তাই দেখানো হয় প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ টায়। এছাড়াও এই ধারাবাহিকের রিপিট টেলিকাস্টের সময় হল  সকাল ৯.৩০টা এবং দুপুর ১টায়।

২.বরণ : এই চ্যানেলের আরো এক জনপ্রিয় এই ধারাবাহিকটি প্রতিদিন বিকেল ৫.৩০ টার স্লটে সম্প্রচারিত হয়। তিথি আর রুদ্রিকের প্রেমও ধীরে ধীরে জমে উঠেছে। এদের প্রেম পর্ব জমিয়ে উপভোগ করছেন মা কাকিমারা। ৫ঃ৩০ ছাড়া  রাত ১২.৩০টা, ভোর ৬টা এবং সকালে ১০.৩০টার এই ধারাবাহিকটির রিপিট টেলিকাস্ট দেখানো হয়।

৩.আয় তবে সহচরী : অসমবয়সী বন্ধুত্বের গল্প নিয়ে কয়েকমাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে আয় তবে সহচরী। মা হওয়ার পর অভিনেত্রী কণিনীকা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাক শো ‘আয় তবে সহচরী’ মন কেড়েছে মা কাকিমাদের। শাশুড়ি আর বৌমার মিষ্টি বন্ধুত্ব্বের সম্পর্ক প্রতিদিন স্টার জলসাতে রাত ৯টায় সম্প্রচারিত হয়। এছাড়াও তিনবার এই ধারাবাহিকের রিপিট টেলিকাস্টও দেখানো হয়। রাত ১টা, পরদিন ভোর ৪টে এবং বিকাল ৪.৩০টের সময়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026