নিউজ

Aadhaar Card: ১৪ জুনের পরেই নিষ্ক্রিয় হবে সব পুরনো আধার কার্ড! বড় আপডেট দিল UIDAI

আধার কার্ডের (Aadhaar Card) সমস্ত গ্রাহক, যারা বিগত ১০ বছরে একবারের জন্যও আধার আপডেট করাননি, তারা নির্দিষ্ট সময়ের আগেই সেরে ফেলুন জরুরি কাজ। আগামী ১৪ জুনের আগে এই কাজ না সারলে আধার কার্ড নিষ্ক্রিয়, আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। এই ধরণের সতর্কবার্তা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়। তবে কি তা সত্যি? কী হবে ১৪ জুনের পর?

উল্লেখ্য, ১৪ জুনের পর আধার কার্ড বাতিলের ব্যাপারে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা স্রেফ গুজব। আধার কর্তৃপক্ষের তরফে এমন কোনো আপডেটই দেওয়া হয়নি। আসলে ১০ বছর বা তার থেকে অধিক পুরনো আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় কোনো টাই হবে না ১৪ জুনের পর। কেন্দ্রের তরফে একটি নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।

আসলে এর আগে আধারের তথ্য আপডেট করার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল ১৪ মার্চ। পরে তা বাড়িয়ে করা হয় ১৪ জুন। আর এরপরেই গুজব ছড়িয়ে পড়ে যে, ১৪ জুনের পর থেকে আধার কার্ড গুলি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এ তথ্য ভুল। অনলাইনে আধার নম্বর আপডেট করলে তা বিনামূল্যেই করা যাবে। কিন্তু আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে হলে দিতে হবে মূল্য।

অনলাইনে আধার কার্ড আপডেট করাতে প্রথমেই uidai.gov.in এ গিয়ে লগইন করতে হবে। এরপর আধার নম্বর লিখে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আপডেট আধার অনলাইন। এরপর প্রসিড টু আপডেট আধার এ ক্লিক করে প্রয়োজন মতো তথ্য পরিবর্তন করা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026